|
| |
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

খুলনায় রবীন্দ্রনাথের দেয়ালচিত্রের মুখে কালির প্রলেপ, দেয়ালে বিরোধী পোস্টার

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৬ নভেম্বর, ২০২৬, ০৯:৩৭ পিএম
১৬০ পঠিত
খুলনায় রবীন্দ্রনাথের দেয়ালচিত্রের মুখে কালির প্রলেপ, দেয়ালে বিরোধী পোস্টার
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফর ঘিরে নগরীর দেয়ালে ফুটিয়ে তোলা হয়েছিল ইতিহাস, ঐতিহ্য ও বরেণ্য ব্যক্তিদের প্রতিকৃতি। সেই সৌন্দর্যবর্ধনের উদ্যোগের মধ্যেই এবার আক্রান্ত হলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। নগরীর শিববাড়ী মোড়সংলগ্ন রেলস্টেশনের দেয়ালে আঁকা তার দেয়ালচিত্রের মুখ কালো কালি দিয়ে ঢেকে দিয়েছে...
প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফর ঘিরে নগরীর দেয়ালে ফুটিয়ে তোলা হয়েছিল ইতিহাস, ঐতিহ্য ও বরেণ্য ব্যক্তিদের প্রতিকৃতি। সেই সৌন্দর্যবর্ধনের উদ্যোগের মধ্যেই এবার আক্রান্ত হলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। নগরীর শিববাড়ী মোড়সংলগ্ন রেলস্টেশনের দেয়ালে আঁকা তার দেয়ালচিত্রের মুখ কালো কালি দিয়ে ঢেকে দিয়েছে দুর্বৃত্তরা। একই দেয়ালে সাঁটানো হয়েছে রবীন্দ্রনাথবিরোধী পোস্টার। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। শুক্রবার (৬ নভেম্বর) নগরীর শিববাড়ী মোড়সংলগ্ন রেলস্টেশনের দেয়ালে এ চিত্র দেখা যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে নগরীর সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে বিভিন্ন স্থানে আঁকা হয় ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের প্রতিকৃতি। এরই অংশ হিসেবে রেলস্টেশনের দেয়ালে স্থান পেয়েছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি। তবে রাতের কোনো একসময় দুর্বৃত্তরা দেয়ালচিত্রে রবীন্দ্রনাথের মুখমণ্ডল কালো কালি দিয়ে ঢেকে দেয়। পাশাপাশি একই দেয়ালে সাঁটানো হয় তাকে উদ্দেশ করে বিরোধিতামূলক কয়েকটি পোস্টার। এ বিষয়ে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন জানান, ঘটনাস্থলে গিয়ে পুলিশ বিষয়টি দেখেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সূত্র: নতুন আরএসএস সোর্স