|
| |
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

আরও একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৭ নভেম্বর, ২০২৬, ০৮:৫৮ এএম
৪৪৫ পঠিত
আরও একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
ইরানের দক্ষিণাঞ্চলীয় কেশম দ্বীপের আকাশে যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে দেশটির সেনাবাহিনী। শুক্রবার (৬ নভেম্বর) ইরানের সেনাবাহিনীর পক্ষ থেকে এ দাবি করা হয়। তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। এর আগে একই দিন এমকিউ-১ গোয়েন্দা ও হামলাকারী ড্রোন ভূপা...
ইরানের দক্ষিণাঞ্চলীয় কেশম দ্বীপের আকাশে যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে দেশটির সেনাবাহিনী। শুক্রবার (৬ নভেম্বর) ইরানের সেনাবাহিনীর পক্ষ থেকে এ দাবি করা হয়। তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। এর আগে একই দিন এমকিউ-১ গোয়েন্দা ও হামলাকারী ড্রোন ভূপাতিত করার দাবি করেছিল দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। এমকিউ-৯ ড্রোন ভূপাতিতের বিষয়ে ইরানের সেনাবাহিনীর জনসংযোগ দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, সমন্বিত আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্কের আওতায় পরিচালিত উন্নত প্রযুক্তির প্রতিরক্ষাব্যবস্থা ব্যবহার করে ড্রোনটিকে লক্ষ্যবস্তু করা হয় এবং ধ্বংস করা হয়। বিবৃতিতে ড্রোনটিকে ‘আগ্রাসী মার্কিন শত্রুর’ বিমান বলে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে মার্কিন সামরিক বাহিনীকে ‘সন্ত্রাসী বাহিনী’ বলেও আখ্যা দিয়েছে ইরানের সেনাবাহিনী। ইরানের সবচেয়ে বড় দ্বীপ কেশম দেশটির দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশে অবস্থিত। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির উত্তরাঞ্চলীয় প্রবেশপথের কাছেই দ্বীপটির অবস্থান। এই প্রণালি পারস্য উপসাগরকে ওমান উপসাগরের সঙ্গে যুক্ত করেছে। ওয়াশিংটনের সঙ্গে সামরিক উত্তেজনার মধ্যে এর আগেও কেশম দ্বীপ ও আশপাশের জলসীমার আকাশে মার্কিন ড্রোন ভূপাতিত বা প্রতিহত করার দাবি করেছে তেহরান। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। জুন মাসে একটি পূর্ণাঙ্গ শান্তিচুক্তির লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলেও সংকটের চূড়ান্ত নিষ্পত্তি এখনো হয়নি। সূত্র: আনাদোলু এজেন্সি 

সূত্র: নতুন আরএসএস সোর্স