একযুগের সাফল্যময় টেস্ট যাত্রার ইতি টেনে বিদায় বললেন শামি
গণমাধ্যম ডেক্স
মোহাম্মদ শামি টেস্ট ক্রিকেট থেকে অবসরের কথা জানিয়ে দিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওবার্তার ঘোষণাটি দেন ভারতের তারকা পেসার। নিজের অভিষেক টেস্টের তারিখেই টেস্টকে বিদায় বললেন তিনি। ৩৬ বছর বয়সী শামির টেস্ট ক্যারিয়ার শুরু হয় ২০১৩ সালের ৬ নভেম্বরে। ৬ নভেম্বর শুক্রবারই অবসরের সিদ্ধান্ত সামনে আনেন তিনি। অভিষেক ম্যাচে দুর্দান্ত পারফর্ম করে আলো কেড়েছিলেন। প্রথম টেস্টেই দুই ইনিংস মিলিয়ে ১১৮ রান দিয়ে ৯ উইকেট তুলে নিয়েছিলেন, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ভারতের হয়ে ৬৪ টেস্ট খেলে শামি ২২৯ উইকেট নিয়েছেন। পরিসংখ্যানটি তাকে ভারতের ইতিহাসের অন্যতম সেরা পেসারের মঞ্চে বসিয়েছে। তার ইনিংসে সেরা বোলিং ৬/৫৬, অস্ট্রেলিয়ার বিপক্ষে। আর কোন ম্যাচে দুই ইনিংস মিলিয়ে সেরা বোলিং ৯/১১৮, প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। ব্যাট হাতে তিনি ৮৯ ইনিংসে ৭৫০ রান করেছেন দুই ফিফটিতে। সর্বোচ্চ অপরাজিত ৫৬, ইংল্যান্ডের বিপক্ষে। টেস্ট অভিষেকের আরেকটি বার্ষিকীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওবার্তায় শামি বলেছেন, ‘এই ১৩ বছরের যাত্রায় এই ক্যাপ আর এই বলই আমাকে মোহাম্মদ শামি হিসেবে গড়ে তুলেছে। অনেক উত্থান-পতন এসেছে। পড়ে গেছি, আঘাত পেয়েছি, চোটগ্রস্ত হয়েছি। কিন্তু এই ব্যাজের সম্মানের জন্য বারবার উঠে দাঁড়িয়েছি। এই ১৩ বছরের যাত্রাটি দারুণ ছিল। আমার কোচ, ট্রেইনার, ফিজিও এবং যারা আমাকে সামান্যতম সাহায্যও করেছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাই।’ ‘বিশেষ করে ভক্তদের ধন্যবাদ। ক্রিকেটপ্রেমীরা আমাকে যে পরিচিতি দিয়েছেন এবং যে উৎসাহ জুগিয়েছেন, তা চিরস্মরণীয় হয়ে থাকবে। ক্রিকেটকে যারা এত ভালোবেসেছেন এবং আমাকে এই অবস্থানে নিয়ে এসেছেন, তাদের সবাইকে অশেষ ধন্যবাদ। ৬ নভেম্বর এই ক্যাপটি পেয়েছিলাম। আর ৬ নভেম্বের এই ১৩ বছরের যাত্রার সমাপ্তি এখানেই টানছি। যেদিন অভিষেক হয়েছিল, সেই দিনেই অবসর নিচ্ছি।’
উত্তরের সমতলে চা–শিল্পে ফিরেছে সুদিন
জাতীয় বিভাগের আরও খবর
-
১
ইয়েমেনে সৌদি আরবের বিমান হামলায় বহু হতাহত
জাতীয় -
২
৭ নভেম্বরের চেতনায় মাথা উঁচু করে বাঁচতে চায় বাংলাদেশ: ভূমিমন্ত্রী
জাতীয় -
৩
সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল: প্রধানমন্ত্রী
জাতীয় -
৪
ইরানের কেশম দ্বীপে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে
জাতীয় -
৫
উত্তরের সমতলে চা–শিল্পে ফিরেছে সুদিন
জাতীয় -
৬
এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শেষ আজ, মানতে হবে যে যে নিয়ম
জাতীয় -
৭
৭ নভেম্বরের চেতনা হোক সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রেরণা: মিফতাহ্ সিদ্দিকী
জাতীয় -
৮
বিনা খরচে ওমরাহ পালনের সুযোগ, আবেদন করবেন যেভাবে
জাতীয় -
৯
কানাডার চাকরির বাজারে আবারও ধাক্কা, বেকারত্বের হার বেড়ে ৬.৭ শতাংশ
জাতীয় -
১০
শেরপুরে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্ব, প্রাণ গেল বিএনপি নেতার
জাতীয় -
১১
কারিনাকে ‘সেরা সৎমা’ বললেন সাইফপুত্র ইব্রাহিম আলী
জাতীয় -
১২
আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
জাতীয় -
১৩
ধামরাইয়ে বাসে আগুন
জাতীয় -
১৪
আজ ৭ ব্যান্ডের সাত ঘণ্টার কনসার্ট, কখন ও কোথায়
জাতীয় -
১৫
সাগরপাড়ে কাশফুল
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১০
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৩
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন