|
| |
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

আজ ৭ ব্যান্ডের সাত ঘণ্টার কনসার্ট, কখন ও কোথায়

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৭ নভেম্বর, ২০২৬, ০৯:২৫ এএম
২৪৮ পঠিত
আজ ৭ ব্যান্ডের সাত ঘণ্টার কনসার্ট, কখন ও কোথায়
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে অনুষ্ঠিত হবে ‘কনসার্ট ফর সলিডারিটি’। শনিবার (৭ নভেম্বর) বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে শুরু হবে কনসার্টটি। এতে দেশের সাতটি ব্যান্ড ৭ ঘণ্টা সংগীত পরিবেশন করবে। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় আয়োজিত ৭ ঘণ্টার এই কনসার্টে থাকবে নগরবাউল জেমস, মাইলস, ওয়ারফেজ, ফিডব্যাক,...
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে অনুষ্ঠিত হবে ‘কনসার্ট ফর সলিডারিটি’। শনিবার (৭ নভেম্বর) বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে শুরু হবে কনসার্টটি। এতে দেশের সাতটি ব্যান্ড ৭ ঘণ্টা সংগীত পরিবেশন করবে। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় আয়োজিত ৭ ঘণ্টার এই কনসার্টে থাকবে নগরবাউল জেমস, মাইলস, ওয়ারফেজ, ফিডব্যাক, আর্টসেল, শিরোনামহীন ও মেকানিক্সের পরিবেশনা। আয়োজকদের সূচি অনুযায়ী, বিকাল ৩টায় দর্শকদের জন্য ভেন্যুর গেট খুলে দেওয়া হবে। সংগীত পরিবেশনা শুরু হবে বিকেল ৪টায়। কনসার্টে অংশ নেওয়ার খবর জানিয়ে শ্রোতাদের আমন্ত্রণ জানিয়েছে ব্যান্ড ওয়ারফেজ। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যান্ডটির পক্ষ থেকে বলা হয়েছে, ‘একটি শহর, একটি মঞ্চ, সাতটি আইকনিক সংগীত পরিবেশনা। ঐক্য ও সংহতির এক অনন্য চেতনা। প্রস্তুত হোন এক অবিস্মরণীয় সংগীত আয়োজনের জন্য।’ কনসার্টের আগে বিকাল তিনটায় মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা জাহেদ উর রহমান। আলোচনা সভায় সভাপতিত্ব করবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগম। আয়োজকরা জানান, ঐক্য, সম্প্রীতি, সংহতি ও উদার চেতনার বাংলাদেশের বার্তা ছড়িয়ে দিতেই এ আয়োজন। সংগীতের মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপনের পাশাপাশি দর্শক-শ্রোতাদের জন্য তৈরি হবে উৎসবমুখর পরিবেশ। দর্শকদের জন্য কনসার্টে প্রবেশ উন্মুক্ত রাখা হয়েছে।

সূত্র: নতুন আরএসএস সোর্স