|
| |
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৭ নভেম্বর, ২০২৬, ০৬:৩০ এএম
৪৪৭ পঠিত
বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে

আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে যশোরের শার্শা উপজেলার বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। শনিবার (৭ নভেম্বর) সকালে বেনাপোল সি অ্যান্ড এফ এজেন্ট স্টাফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদরুজ্জামান বনি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সরকার ঘোষিত ছুটির কারণে আজ বেনাপোল বন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আগামী ৮ নভেম্বর সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিকভাবে চালু হবে। এদিকে বেনাপোল চেকপোষ্টে আন্তর্জাতিক ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ সাইফুর রহমান জানান, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের মধ্যে বৈধ পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।