|
| |
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

ইয়েমেনে সৌদি আরবের বিমান হামলায় বহু হতাহত

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৭ নভেম্বর, ২০২৬, ১২:২৮ পিএম
২৮২ পঠিত
ইয়েমেনে সৌদি আরবের বিমান হামলায় বহু হতাহত
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি বাজারে সৌদি আরবের বিমান হামলায় অন্তত ৩০ জন নিহত বা আহত হয়েছেন বলে দাবি করেছে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা। শুক্রবার (৬ নভেম্বর) দেশটির তাইজ প্রদেশের আল-হাদারা বাজারে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে তারা। হুতিদের সংবাদ সংস্থা সাবা একে ‘ভয়াবহ হত্যাকাণ্ড’ উল্লেখ করে জা...

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি বাজারে সৌদি আরবের বিমান হামলায় অন্তত ৩০ জন নিহত বা আহত হয়েছেন বলে দাবি করেছে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা। শুক্রবার (৬ নভেম্বর) দেশটির তাইজ প্রদেশের আল-হাদারা বাজারে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে তারা।

হুতিদের সংবাদ সংস্থা সাবা একে ‘ভয়াবহ হত্যাকাণ্ড’ উল্লেখ করে জানিয়েছে, হামলায় ৩০ জনের বেশি মানুষ হতাহত হয়েছেন।

হুতিদের রাজনৈতিক ব্যুরো এক বিবৃতিতে বলেছে, সৌদি আরবের এসব নথিভুক্ত অপরাধ জাতিসংঘ ও তথাকথিত আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বিস্মৃত একটি বিষয়ে পরিণত হয়েছে। সংস্থাটির অভিযোগ, এসব ঘটনার বিচার বা জবাবদিহি নিশ্চিত করার পরিবর্তে আন্তর্জাতিক মহল বিষয়গুলো উপেক্ষা করছে।

হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, শুক্রবার তাইজ প্রদেশের আল-হাদারা বাজারে তিন দফা বিমান হামলা চালায় সৌদি বিমানবাহিনী। এতে বহু বেসামরিক মানুষ হতাহত হয়েছেন।

তিনি আরও বলেন, ‘এসব নৃশংস অপরাধের জবাব দেওয়া হবে এবং অপরাধীদের শাস্তি নিশ্চিত করা হবে।’

এদিকে শুক্রবার সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, ইয়েমেনের হুতিরা সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গুরুত্বপূর্ণ শহর নাজরান লক্ষ্য করে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। তবে সৌদি আরবের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ক্ষেপণাস্ত্র দুটি প্রতিহত করেছে।

উল্লেখ্য, ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের পক্ষে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। অন্যদিকে ইরানের সমর্থনপুষ্ট হুতিরা দীর্ঘদিন ধরে দেশটির বিভিন্ন অঞ্চলে নিজেদের নিয়ন্ত্রণ বজায় রেখেছে।

সূত্র : সিবিএস নিউজ

সূত্র: নতুন আরএসএস সোর্স