|
| |
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

সিরাজগঞ্জে ডিভাইডারে ধাক্কা খেয়ে উল্টে গেল অ্যাম্বুলেন্স, আহত ৭

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৭ নভেম্বর, ২০২৬, ০২:৫৭ পিএম
৩২১ পঠিত
সিরাজগঞ্জে ডিভাইডারে ধাক্কা খেয়ে উল্টে গেল অ্যাম্বুলেন্স, আহত ৭
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
সিরাজগঞ্জের রায়গঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারে ধাক্কা খেয়ে রাস্তার পাশে উল্টে গেছে রোগীবাহী একটি অ্যাম্বুলেন্স। এতে চালকসহ সাতজন আহত হয়েছেন। আহতদের মধ্যে এক নারীর অবস্থা আশঙ্কাজনক। শনিবার (৭ নভেম্বর) সকাল ৭টা ২০ মিনিটের দিকে ঢাকা-রংপুর মহাসড়কের কালিকাপুর এলাকায় আরআর স্পিনিং মিলের সামনে এ দুর্ঘ...
সিরাজগঞ্জের রায়গঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারে ধাক্কা খেয়ে রাস্তার পাশে উল্টে গেছে রোগীবাহী একটি অ্যাম্বুলেন্স। এতে চালকসহ সাতজন আহত হয়েছেন। আহতদের মধ্যে এক নারীর অবস্থা আশঙ্কাজনক। শনিবার (৭ নভেম্বর) সকাল ৭টা ২০ মিনিটের দিকে ঢাকা-রংপুর মহাসড়কের কালিকাপুর এলাকায় আরআর স্পিনিং মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। হাটিকুমরুল হাইওয়ে থানা সূত্রে জানা যায়, অ্যাম্বুলেন্সে থাকা যাত্রীদের এক নিকটাত্মীয়ের মৃত্যু হওয়ায় তারা ঢাকা থেকে রংপুর যাওয়ার জন্য গাড়িটি ভাড়া করেছিলেন। পথে কালিকাপুর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় অ্যাম্বুলেন্সটি সজোরে রোড ডিভাইডারে ধাক্কা খেয়ে মহাসড়কের পাশে উল্টে পড়ে। দুর্ঘটনার সময় অ্যাম্বুলেন্সটিতে চালকসহ মোট ১২ জন ছিলেন। তাদের মধ্যে সাতজন আহত হন। আহতদের উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে এক নারীর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাটিকুমরুল হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আতিক জানান, দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করা হয়েছে। অ্যাম্বুলেন্সের চালককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে এসআই আতিকের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। পরে দুর্ঘটনাকবলিত অ্যাম্বুলেন্সটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়। রায়গঞ্জ ফায়ার সার্ভিসের সাব-অফিসার শাহাদাত হোসেন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। গুরুতর আহত নারীকে পরে বগুড়ায় স্থানান্তর করা হয়।

সূত্র: নতুন আরএসএস সোর্স