আরএসএসের ছাত্রসংগঠনের ব্যানারে ‘কটু’ কথা লেখার অভিযোগে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী বহিষ্কৃত
গণমাধ্যম ডেক্স
ভারতের হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) ছাত্রসংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এবিভিপি) একটি ব্যানারের ওপর ‘কটু’ কথা লেখার অভিযোগে কলকাতার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে অভিযুক্ত দুই ছাত্রীর এই বিশ্ববিদ্যালয়ে ভবিষ্যতে যেকোনো ডিগ্রি কোর্সে ভর্তির ক্ষেত্রেও চিরতরে নিষিদ্ধ করা হয়েছে। ওই ব্যানারে স্বামী বিবেকানন্দের ছবি ছিল।
বিষয়টি নিয়ে পশ্চিমবঙ্গে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। কারণ, কলেজ থেকে বিশ্ববিদ্যালয় হওয়া প্রাচীন এই প্রতিষ্ঠান ভারতের একটি প্রধান উদারমনস্ক বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত। ২০০ বছরের বেশি পুরোনো এই প্রতিষ্ঠান থেকে দক্ষিণ এশিয়া তো বটেই, বিশ্বের খ্যাতনামা অনেক মানুষ পাস করে বেরিয়েছেন।
জানা গেছে, শাস্তিপ্রাপ্ত দুই ছাত্রীর একজন স্বর্ণপদকপ্রাপ্ত স্নাতকোত্তর ছাত্রী এবং অন্যজন সদ্য স্নাতকোত্তর পরীক্ষায় উত্তীর্ণ হলেও পোস্ট-স্টুডেন্টশিপের বিভিন্ন শিক্ষাসংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত ছিলেন।
ঘটনাটি ঘটে গত ১৩ অক্টোবর। পরদিনই এবিভিপির পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ জমা দিয়ে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ঘটনাটি খতিয়ে দেখে ১৫ কার্যদিবসের মধ্যে সুপারিশ জমার নির্দেশ দিয়ে পাঁচ সদস্যের একটি অধ্যাপক তদন্ত কমিটি গঠন করা হয়।
মেরি কুরি: আজন্ম যাঁর বিজ্ঞান সাধনা
২৮ অক্টোবর প্রথম বৈঠকের পর ৩ নভেম্বর কমিটি তাদের প্রতিবেদন জমা দেয় এবং ৫ নভেম্বর কর্তৃপক্ষের অনুমোদনের পর দুই ছাত্রীর কাছে বহিষ্কারের চিঠি পাঠিয়ে দেওয়া হয়। সিসিটিভি ফুটেজ ও সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্য শোনার পর কমিটি ‘কটু’ কথা লেখার সত্যতা যাচাই করে এই সিদ্ধান্ত নিয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দেবজ্যোতি কোনার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, প্রেসিডেন্সি ঐতিহ্যগতভাবে সুশীল একাডেমিক চর্চা ও বিতর্কের ঐতিহ্য বহন করে। এই আদর্শ বজায় রাখার কারণে কোনো চিন্তাবিদ, মতাদর্শ বা সংগঠনকে উদ্দেশ্য করে কোনো গালিগালাজ বরদাশত করা হবে না।
এই কঠোর শাস্তি নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এসএফআই, আরএসএফ, আইসা ও এআইডিএসও যৌথ বিবৃতিতে এ ধরনের ভাঙচুর বা বিকৃতির নিন্দা করলেও দুই ছাত্রীর শিক্ষাজীবন এভাবে ধ্বংস করার বিরোধিতা করেছে।
বামপন্থী ছাত্রসংগঠনগুলোর নেতৃত্ব দাবি করেছে, যেকোনো অন্যায় কাজের সাজা হতেই পারে। কিন্তু এই শাস্তি অত্যন্ত প্রতিশোধমূলক ও মাত্রাতিরিক্ত। বিষয়টিকে মতপ্রকাশের স্বাধীনতার বিরুদ্ধে আক্রমণ বলে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে মন্তব্য করেছেন।
এ ঘটনার জন্য বামপন্থীদের বিকৃত মানসিকতা ও উসকানিকেই দায়ী করে এবিভিপির তরফে বলা হয়েছে, স্বামী বিবেকানন্দের মতো ব্যক্তিত্বকে তাঁর নিজেরই সাবেক কলেজে অপমান করা অত্যন্ত দুর্ভাগ্যজনক।
সূত্র: প্রথম আলো
জাতীয় বিভাগের আরও খবর
-
১
বিএনপির কর্মসূচিতে বেজে উঠল শেখ হাসিনাকে নিয়ে লেখা গান
জাতীয় -
২
মেরি কুরি: আজন্ম যাঁর বিজ্ঞান সাধনা
জাতীয় -
৩
জায়গার সীমানাপ্রাচীর দিতে গিয়ে আত্মীয়দের হামলায় যুবক নিহত
জাতীয় -
৪
জগন্নাথপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০
সারাবাংলা -
৫
সুন্দরবনে নিখোঁজ পর্যটকের সন্ধান মেলেনি, উদ্ধারে চলছে অভিযান
জাতীয় -
৬
যেকোনো মূল্যে সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব: প্রধানমন্ত্রী
জাতীয় -
৭
ব্যাংক ধসের ঘটনায় ক্ষমতাচ্যুত প্যারাগুয়ের প্রেসিডেন্ট, হলেন গৃহবন্দি
জাতীয় -
৮
জামালপুরে ট্রাকচাপায় একই পরিবারের তিনজনসহ নিহত ৪
জাতীয় -
৯
প্রশিক্ষণ নিতে পাকিস্তান যাচ্ছেন ৩৫ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা
জাতীয় -
১০
শিক্ষকের স্কেলের আঘাতে বেঁকে গেল ছাত্রীর আঙুল, হাত অবশের আশঙ্কা
জাতীয় -
১১
শ্রীলঙ্কাকে হালকাভাবে নিচ্ছি না: মোরসালিন
জাতীয় -
১২
বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যেভাবে বর্ণনা করা হলো স্বাধীনতার ইতিহাস
জাতীয় -
১৩
ঘটনার বর্ণনা দিলেন মোটরসাইকেলের চালক
জাতীয় -
১৪
ন্যাশনাল জিওগ্রাফিকের দৃষ্টিতে ২০২৭ সালে ভ্রমণের জন্য বিশ্বের সেরা ২৫টি গন্তব্য
জাতীয় -
১৫
তাহসিফ হত্যায় ‘গুরুত্বপূর্ণ তথ্য’ দিয়েছেন দীপ, জামিন নাকচ করে কারাগারে প্রেরণ
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১০
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৩
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন