প্রায় ৬ কিলোমিটার পথ হেঁটেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
গণমাধ্যম ডেক্স
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আয়োজিত ‘সার্বভৌমত্ব’ র্যালিতে অংশ নিয়ে রাজধানীর রাজপথে প্রায় ছয় কিলোমিটার পথ হেঁটেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সরকারের সর্বোচ্চ নির্বাহী পদে থেকেও প্রটোকল ও আনুষ্ঠানিকতার বলয় ভেঙে হাজারো নেতাকর্মীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তার এই পদযাত্রা র্যালি নয়া পল্টন থেকে শুরু হয়ে মানিক মিয়া এভিনিউতে গিয়ে শেষ হয়। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসস এ তথ্য জানিয়েছে।
শনিবার (৭ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র্যালিটি শুরু হয়। এতে নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নেতাকর্মীদের সঙ্গে পায়ে হেঁটে প্রায় এক ঘণ্টার পথ পাড়ি দিয়ে বিকেল সাড়ে ৪টার দিকে মানিক মিয়া অ্যাভিনিউতে পৌঁছান তিনি।
র্যালি চলাকালে প্রধানমন্ত্রীকে একনজর দেখতে সড়কের দুই পাশে ভিড় করেন হাজারো মানুষ। আশপাশের উঁচু ভবনের জানালা ও ছাদ থেকেও নারী, পুরুষ ও শিশুদের হাত নেড়ে তাঁকে শুভেচ্ছা জানাতে দেখা যায়। প্রধানমন্ত্রীও হাসিমুখে হাত নেড়ে তাদের অভিবাদনের জবাব দেন।
পুরো পথ স্বাভাবিক গতিতে নেতাকর্মীদের সঙ্গে হেঁটে অতিক্রম করেন তারেক রহমান।
র্যালিটি নয়াপল্টন থেকে শুরু হয়ে কাকরাইল মোড়, প্রধান বিচারপতির বাসভবনসংলগ্ন সড়ক, রমনা পার্ক সড়ক, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, বাংলামোটর, ফার্মগেট ও ইন্দিরা রোড হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হয়।
প্রধানমন্ত্রীর সঙ্গে র্যালিতে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ডা. এ জেড এম জাহিদ হোসেন, আমান উল্লাহ আমান, ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি, উপদেষ্টা কাউন্সিলের সদস্য জহির উদ্দিন স্বপন, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত, প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকুসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী-সমর্থক।
সূত্র: নতুন আরএসএস সোর্স
জাতীয় বিভাগের আরও খবর
-
১
শ্রীলঙ্কাকে হালকাভাবে নিচ্ছি না: মোরসালিন
জাতীয় -
২
বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যেভাবে বর্ণনা করা হলো স্বাধীনতার ইতিহাস
জাতীয় -
৩
ঘটনার বর্ণনা দিলেন মোটরসাইকেলের চালক
জাতীয় -
৪
ন্যাশনাল জিওগ্রাফিকের দৃষ্টিতে ২০২৭ সালে ভ্রমণের জন্য বিশ্বের সেরা ২৫টি গন্তব্য
জাতীয় -
৫
তাহসিফ হত্যায় ‘গুরুত্বপূর্ণ তথ্য’ দিয়েছেন দীপ, জামিন নাকচ করে কারাগারে প্রেরণ
জাতীয় -
৬
রণবীর কাপুরের অভিনয় থেকে বিদায়ের সুর
জাতীয় -
৭
প্রয়োজনে টিকিট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী
জাতীয় -
৮
রক্ষণাবেক্ষণ শেষে চার দিন পর জাতীয় গ্রিডে গ্যাস দিচ্ছে সামিট
জাতীয় -
৯
বিয়ে করেছেন পারশা, তবে স্বামীর পরিচয় প্রকাশ করতে চান না
বিনোদন -
১০
মার্কিন শুল্ক চুক্তি নিয়ে খোলামেলা আলোচনা করতে হবে: সৈয়দ নাসিম মঞ্জুর
জাতীয় -
১১
ট্রাকের চাপায় এক পরিবারের তিনজন নিহত, শোকে স্তব্ধ পুরো গ্রাম
জাতীয় -
১২
অলিগার্কিদের বিশ্ব আর কতদিন টিকবে?
জাতীয় -
১৩
স্যান্ডপেপার গেট কাণ্ডের ৮ বছর পর বোমা ফাটালেন খাজা
জাতীয় -
১৪
ওরাকল ছেড়ে নিজস্ব এআই অবকাঠামোয় মাইক্রোসফট
জাতীয় -
১৫
প্রায় ৬ কিলোমিটার পথ হেঁটেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১০
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৩
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন