শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়া কাপে জয়ে ফিরল বাংলাদেশ
গণমাধ্যম ডেক্স
শুরুটা হয়েছিল হারের হতাশায়। আফগানিস্তানের কাছে প্রথম ম্যাচে হেরে এশিয়া কাপের যাত্রা শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তবে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে যুবারা। ব্যাট হাতে আহসান আল মুমিন ও এসকে জারিফ সিয়ামের দায়িত্বশীল ইনিংসের পর বোলারদের সম্মিলিত নৈপুণ্যে শ্রীলঙ্কাকে ৪৫ রানে হারিয়ে টুর্নামেন্টে প্রথম জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ।
ওমানের আল আমেরাতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভার খেলতে পারেনি বাংলাদেশ। ইনিংসের শেষ দুই বল বাকি থাকতে ২৪৫ রানে অলআউট হয় তারা। দলের হয়ে সর্বোচ্চ ৮২ রান করেন আহসান আল মুমিন। ৯৮ বলের ইনিংসে দুটি চার ও চারটি ছক্কা মারেন তিনি। তাকে দারুণ সঙ্গ দেন এসকে জারিফ সিয়াম। ৮৩ বলে ৫৯ রান করেন এই ব্যাটার। এ ছাড়া আব্দুল্লাহ আল মুহির ব্যাট থেকে আসে ৩০ রান।
শ্রীলঙ্কার হয়ে সেথমিকা সেনেরিরত্নে চারটি উইকেট নেন। গিমহান মেন্ডিসের শিকার তিন উইকেট, কউশিকা কুমারাসিংহে নেন দুটি।
২৪৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় শ্রীলঙ্কা। ১৬ রানে প্রথম উইকেট হারালেও সেনুজা ওয়েকুনাগদার ব্যাটে জয়ের আশা বাঁচিয়ে রেখেছিল দলটি। তবে তার বিদায়ের পর আর ঘুরে দাঁড়াতে পারেনি লঙ্কানরা। ৯৫ বলে ৮৫ রানের লড়াকু ইনিংস খেলেও দলকে জেতাতে পারেননি তিনি।
শ্রীলঙ্কার আর কোনো ব্যাটার বিশের ঘরও পেরোতে পারেননি। শেষ পর্যন্ত ৪৬.১ ওভারে ২০০ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস। তাতে ৪৫ রানের জয় নিশ্চিত হয় বাংলাদেশের।
বাংলাদেশের হয়ে বল হাতে দুটি করে উইকেট নিয়েছেন রাফিউল আলম তামিম, শেখ আতিকুর রহমান, রুবাই ইসলাম রিজন ও রবিউল হাসান অনিক। এ জয়ে যুব এশিয়া কাপের সেমি-ফাইনালের দৌড়ে শক্তভাবেই টিকে রইল লাল-সবুজের প্রতিনিধিরা।
সূত্র: কালবেলা
জাতীয় বিভাগের আরও খবর
-
১
রান্নার হাঁড়ি থেকেই খাবারে মিশছে সিসা, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ গবেষণা
জাতীয় -
২
মাদকসহ যুবদল নেতাকে ধরে পুলিশে দিলো এলাকাবাসী
সারাবাংলা -
৩
শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়া কাপে জয়ে ফিরল বাংলাদেশ
জাতীয় -
৪
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর বুয়েটের ভর্তি পরীক্ষাও পেছাচ্ছে না
জাতীয় -
৫
বিল নিয়ে তর্ক করায় গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করল পল্লী বিদ্যুৎ
জাতীয় -
৬
বিপ্লব ও সংহতি দিবসে জাতীয় ঐক্যের আহ্বান রিহ্যাব নেতাদের
জাতীয় -
৭
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতামূলক কার্যক্রম ও লিফলেট বিতরণ
জাতীয় -
৮
ঢাবির ফলিত পরিসংখ্যান ইনস্টিটিউট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী
জাতীয় -
৯
পরিত্যক্ত অবস্থায় অটোরিকশা উদ্ধার, চালক নিখোঁজ
জাতীয় -
১০
খুলনায় বাবাকে গাছে বেঁধে মাকে তুলে নিয়ে গেলেন ছেলে
জাতীয় -
১১
জাতীয় জিডিপিতে চট্টগ্রামের অবদান ৪০ শতাংশ: আমিরুল হক
জাতীয় -
১২
পাকিস্তান ম্যাচের আগে যা বললেন মালদ্বীপ কোচ
জাতীয় -
১৩
নভেম্বরের দুটি দিন কেন খ্রিষ্টানদের কাছে আলাদা
জাতীয় -
১৪
ইন্দিরার জরুরি অবস্থা জারির সময় সন্তান রাজীব-সঞ্জয়ের কী ভূমিকা ছিল, কী বলছেন সোনিয়া
জাতীয় -
১৫
২৮ বছরের পথচলা উদ্যাপনে শরীয়তপুরে সাংস্কৃতিক আয়োজন
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১০
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৩
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন