|
| |
রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

‘দেশবিরোধীদের প্রত্যাখ্যান করে ধানের শীষকে মর্যাদা দিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা’

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৮ নভেম্বর, ২০২৬, ০৮:৪৮ এএম
২১৬ পঠিত
‘দেশবিরোধীদের প্রত্যাখ্যান করে ধানের শীষকে মর্যাদা দিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা’
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
পানিসম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ বলেছেন, দেশবিরোধীদের প্রত্যাখ্যান করে সনাতন ধর্মাবলম্বীরা ধানের শীষকে মর্যাদা দিয়েছেন। শনিবার (৭ নভেম্বর) দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের শ্রীশ্রী বামাকালী রাধামাধব জিউ মন্দিরের আয়োজনে ২৫তম বিশাল বর্ষপদযাত্রা ও সনাত...

পানিসম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ বলেছেন, দেশবিরোধীদের প্রত্যাখ্যান করে সনাতন ধর্মাবলম্বীরা ধানের শীষকে মর্যাদা দিয়েছেন।

শনিবার (৭ নভেম্বর) দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের শ্রীশ্রী বামাকালী রাধামাধব জিউ মন্দিরের আয়োজনে ২৫তম বিশাল বর্ষপদযাত্রা ও সনাতন ধর্মসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ফরহাদ হোসেন আজাদ বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষ মার্কাকে ভোট দিয়েছিলেন সনাতন ধর্মাবলম্বীরা। যারা দেশের স্বাধীনতা চায়নি তারাই আজকে বিভিন্নভাবে সাধারণ মানুষদের প্রলুব্ধ করে বাংলাদেশের মসনদে বসতে চায়। এটা তাদের মনে রাখতে হবে, এখন আর সনাতনীরা কারও পকেট ভোট নয়।

তিনি আরও বলেন, বাবা-মায়ের সঙ্গে সম্পর্ক থাকতে হবে গভীর, শ্রদ্ধা ও সম্মানের। বাবা-মাকে সর্বোচ্চ মর্যাদার আসনে রাখতে হবে। ধর্মীয় অনুভূতি আলাদা থাকলেও মানবতার দিক থেকে আমরা সবাই সমান, যেমন আমরা একে অন্যকে বিপদের সময় জাতি ও ধর্মীয় ভেদাভেদ ভুলে রক্তদান করে থাকি।

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজনে বিভিন্ন এলাকা থেকে সনাতন ধর্মাবলম্বী ভক্তরা সমবেত হন। ধর্মীয় আলোচনা ও ভক্তদের অংশগ্রহণে অনুষ্ঠানটি মিলনমেলায় পরিণত হয়।

এ সময় উপস্থিত ছিলেন- বোদা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সহসভাপতি সাজ্জাদুর রহমান জুয়েল, দামোদর পদযাত্রা উদযাপন কমিটির উপদেষ্টা বাবু শ্রী কল্যাণ কুমার ঘোষ, পঞ্চগড় জজকোর্টের প্রশাসনিক কর্মকর্তা বাবু শ্রী বৈদ্যনাথ বর্মন, অ্যাডভোকেট বাবু শ্রী বিধুভূষণ রায়।

সূত্র: কালবেলা