|
| |
রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

জাপানে ৫.৫ মাত্রার ভূমিকম্প, আহত ২২

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৮ নভেম্বর, ২০২৬, ০৭:৫৬ এএম
৩৮৯ পঠিত
জাপানে ৫.৫ মাত্রার ভূমিকম্প, আহত ২২
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
জাপানের মধ্যাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ২২ জন আহত হয়েছেন। এতে বিভিন্ন ভবনের দোকানের কাচ ভেঙে গেছে। আতঙ্কে ভবন থেকে বাইরে ছুটে আসেন অনেকে। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দ্য টাইমস অব ইসরায়েল। জাপানের আবহাওয়া অধিদপ্তর ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৭ বলে জানিয়েছে। তবে যুক্তরাষ্ট্রের...

জাপানের মধ্যাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ২২ জন আহত হয়েছেন। এতে বিভিন্ন ভবনের দোকানের কাচ ভেঙে গেছে। আতঙ্কে ভবন থেকে বাইরে ছুটে আসেন অনেকে। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দ্য টাইমস অব ইসরায়েল।

জাপানের আবহাওয়া অধিদপ্তর ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৭ বলে জানিয়েছে। তবে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) হিসাবে এর মাত্রা ছিল ৫ দশমিক ৫। ভূমিকম্পের পর ছোট কয়েকটি পরাঘাতও অনুভূত হয়েছে।

ভূমিকম্পে আইচি প্রিফেকচারসংলগ্ন বিস্তীর্ণ এলাকা কেঁপে ওঠে। এর মধ্যে রয়েছে হামামাতসু শহর, জাপানের প্রাচীন রাজধানী কিয়োতো ও নারা এবং আশপাশের ইয়ামানাশি ও গিফু প্রিফেকচার। ইয়ামানাশিতেই অবস্থিত দেশটির বিখ্যাত ফুজি পর্বত।

জাপানের টেলিভিশনে সম্প্রচারিত ফুটেজে বিভিন্ন দোকানের ভাঙা কাচ এবং সড়কে ছড়িয়ে থাকা কাচের টুকরো দেখা গেছে। একটি বইয়ের দোকানে তাক থেকে ছিটকে পড়া অসংখ্য বই মেঝেতে স্তূপ হয়ে পড়ে থাকতে দেখা যায়। আহতদের মধ্যে কয়েকজন ভূমিকম্পের সময় ভবন থেকে বের হওয়ার চেষ্টা করতে গিয়ে সিঁড়ি থেকে পড়ে গেছেন।

স্থানীয় সময় রাত ১টা ৪ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল শিজুওকা প্রিফেকচারে ভূপৃষ্ঠের প্রায় ৪০ কিলোমিটার গভীরে। আইচি ও শিজুওকা পাশাপাশি অবস্থিত দুটি অঞ্চল। তবে টোকিও থেকে এলাকাগুলো যথেষ্ট দূরে হওয়ায় রাজধানীতে ভূমিকম্পটি অনুভূত হয়নি।

সরকারি ভূকম্পন মূল্যায়ন অনুযায়ী, সবচেয়ে তীব্র কম্পন অনুভূত হয়েছে আইচি অঞ্চলে। নিরাপত্তার সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে শিনকানসেন বুলেট ট্রেনের গতি কমিয়ে দেওয়া হয়। ভূমিকম্পে রেললাইন ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকায় এমন ব্যবস্থা নেওয়া হয়েছে।

সূত্র : দ্য টাইমস অব ইসরায়েল

সূত্র: নতুন আরএসএস সোর্স