|
| |
রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

১২ বছর পর ত্রিপোলিতে দূতাবাস চালু করল মিসর

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৮ নভেম্বর, ২০২৬, ১২:৩২ পিএম
২৮২ পঠিত
১২ বছর পর ত্রিপোলিতে দূতাবাস চালু করল মিসর
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
দীর্ঘ ১২ বছর বন্ধ থাকার পর লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে নিজেদের দূতাবাস পুনরায় চালু করেছে মিসর। শনিবার (৭ নভেম্বর) দূতাবাসটি চালুর মধ্য দিয়ে লিবিয়ার পশ্চিমাঞ্চলভিত্তিক প্রশাসনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের নতুন পদক্ষেপ নিল কায়রো। মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এ পদক্ষেপকে...
দীর্ঘ ১২ বছর বন্ধ থাকার পর লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে নিজেদের দূতাবাস পুনরায় চালু করেছে মিসর। শনিবার (৭ নভেম্বর) দূতাবাসটি চালুর মধ্য দিয়ে লিবিয়ার পশ্চিমাঞ্চলভিত্তিক প্রশাসনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের নতুন পদক্ষেপ নিল কায়রো। মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এ পদক্ষেপকে মিসরের দীর্ঘদিনের লিবিয়া নীতিতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। কারণ, দেশটির পূর্বাঞ্চলভিত্তিক সামরিক কমান্ডার খলিফা হাফতারের অন্যতম প্রধান সমর্থক ছিল মিসর। হাফতার ত্রিপোলিভিত্তিক সরকারের প্রতিদ্বন্দ্বী। ২০১৪ সালে লিবিয়ায় সংঘাত তীব্র আকার ধারণ করলে ত্রিপোলিতে অবস্থিত মিসরের দূতাবাস বন্ধ করে দেওয়া হয়। ওই সময় উত্তর আফ্রিকার দেশটিতে রাজনৈতিক ও সামরিক বিভাজনের কারণে রাজধানী ও পূর্বাঞ্চলে প্রতিদ্বন্দ্বী সরকার প্রতিষ্ঠিত হয়েছিল। নিরাপত্তা পরিস্থিতির অবনতিতে অনেক বিদেশি কূটনৈতিক মিশনও বন্ধ হয়ে যায়। দূতাবাস পুনরায় চালুর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি। মন্ত্রণালয়ের বিবৃতিতে তার বক্তব্য উদ্ধৃত করে বলা হয়, দূতাবাস ভবনটির ঐতিহাসিক গুরুত্ব মিসর ও লিবিয়ার মধ্যকার দীর্ঘদিনের মানবিক ও সাংস্কৃতিক সম্পর্কের গভীরতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। দীর্ঘ বিরতির পর দূতাবাস পুনরায় চালুর ঘটনাকে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক জোরদার এবং লিবিয়ার পশ্চিমাঞ্চলভিত্তিক প্রশাসনের সঙ্গে মিসরের যোগাযোগ বাড়ানোর গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। সূত্র: রয়টার্স 

সূত্র: নতুন আরএসএস সোর্স