|
| |
রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

নয়া প্রেস সেক্রেটারি পদে এ কার নাম প্রস্তাব করলেন ট্রাম্প?

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৮ নভেম্বর, ২০২৬, ১২:৩১ পিএম
২৩৯ পঠিত
নয়া প্রেস সেক্রেটারি পদে এ কার নাম প্রস্তাব করলেন ট্রাম্প?
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি পদে মিক্সড মার্শাল আর্টসের (এমএমএ) সংগঠন আলটিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপের (ইউএফসি) প্রধান ডানা হোয়াইটকে নিয়োগের প্রস্তাব দিয়েছেন। স্থানীয় সময় শনিবার (৭ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন তি...
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি পদে মিক্সড মার্শাল আর্টসের (এমএমএ) সংগঠন আলটিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপের (ইউএফসি) প্রধান ডানা হোয়াইটকে নিয়োগের প্রস্তাব দিয়েছেন। স্থানীয় সময় শনিবার (৭ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন তিনি। খবর সিএনবিসি নিউজের। পোস্টে ট্রাম্প লেখেন, ‘আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি, মহান ডানা হোয়াইটকে যুক্তরাষ্ট্রের প্রেস সেক্রেটারি পদের প্রস্তাব দেওয়া হয়েছে। তিনি একজন ভয়ংকর যোদ্ধা ও লড়াকু মানুষ।’ এরপর হোয়াইটকে উদ্দেশ করে ট্রাম্প লেখেন, ‘ডানা, দয়া করে দায়িত্বটি গ্রহণ করুন!’ তবে প্রস্তাবটি গ্রহণের বিষয়ে সরাসরি কিছু জানাননি ডানা হোয়াইট। এর বদলে ইউএফসি প্রধান হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনকক্ষের পোডিয়ামের পেছনে নিজের একটি ছবি প্রকাশ করেছেন। ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি হয়ে থাকতে পারে। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘নতুন অধ্যায়ের পথে।’ গত ১৬ অক্টোবর ক্যাটি জাকারিয়া দায়িত্ব ছাড়ার পর থেকে হোয়াইট হাউসে কোনো প্রেস সেক্রেটারি নেই। দায়িত্ব নেওয়ার এক সপ্তাহও পূর্ণ হওয়ার আগে তিনি পদটি ছেড়ে দেন। ৫৭ বছর বয়সী ডানা হোয়াইট বিশ্বের সবচেয়ে বড় ও সফল মিক্সড মার্শাল আর্টস সংগঠন ইউএফসির প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা। সংগঠনটির খাঁচাবন্দি লড়াই বিশ্বজুড়ে সম্প্রচার করা হয়। ট্রাম্প আরও ছয়জন ইউএফসি যোদ্ধার নাম উল্লেখ করেছেন, যাদের প্রেস সেক্রেটারির উপদেষ্টা হিসেবে হোয়াইট হোয়াইট হাউসে নিয়ে আসবেন বলে আশা করেন তিনি। ট্রাম্প বলেন, তাদের কয়েকজন যুক্তরাষ্ট্রের নাগরিক না হলেও এ তালিকায় রয়েছেন। নাম উল্লেখ করা যোদ্ধাদের মধ্যে দুজন রাশিয়ার এবং একজন ব্রাজিলের নাগরিক। হোয়াইট হাউসও তাদের একটি সরকারি সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে ট্রাম্পের পোস্টের স্ক্রিনশট প্রকাশ করে এ ঘোষণাকে সামনে এনেছে। ট্রাম্প ও ডানা হোয়াইট দীর্ঘদিনের বন্ধু। জনপ্রিয় ইউএফসির সঙ্গে নিজের ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন’ রাজনৈতিক ব্র্যান্ডের যোগসূত্র তৈরির চেষ্টা প্রায়ই করেছেন ট্রাম্প।  গত জুনে ট্রাম্পের ৮০তম জন্মদিন উপলক্ষে হোয়াইট হাউসের দক্ষিণ লনে ইউএফসির একটি খাঁচাবন্দি লড়াইয়ের আয়োজন করা হয়। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর মায়ামি, নিউইয়র্ক ও নিউ জার্সিতেও ইউএফসির বিভিন্ন লড়াই দেখতে যান তিনি। সূত্র : সিএনবিসি

সূত্র: নতুন আরএসএস সোর্স