কর্মকর্তাকে হুমকি-কর্মীকে গালাগাল, পল্লী বিদ্যুৎ গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন
গণমাধ্যম ডেক্স
বিদ্যুৎ বিল নিয়ে পল্লী বিদ্যুতের কর্মীকে গালাগাল ও কর্মকর্তাকে হত্যার হুমকির অভিযোগে নেত্রকোনার মোহনগঞ্জে এক গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে পল্লী বিদ্যুৎ সমিতি। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে উপজেলার সুয়াইর ইউনিয়নের আলীপুর গ্রামে স্বপন মিয়ার বাড়ির সংযোগ বিচ্ছিন্ন করা হয়। তবে গ্রাহক পরিবারের দাবি, বেশি বিলের বিষয়ে জানতে চাওয়ায় প্রতিশোধমূলকভাবে তাদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, স্বপন মিয়ার বাড়িতে জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসের বিদ্যুৎ বিল একসঙ্গে আসে ৩ হাজার ১০০ টাকা। ওই বিল পরিশোধের পর অক্টোবর মাসের বিল আসে ৮৭০ টাকা। বৃহস্পতিবার দুপুরে বিল পৌঁছে দিতে বাড়িতে যান পল্লী বিদ্যুতের মিটার রিডিং কাম ম্যাসেঞ্জার (এমআরসি) রাশেদ মিয়া। এ সময় বিলের পরিমাণ নিয়ে প্রশ্ন করায় স্বপন মিয়ার স্ত্রী আসমা আক্তারের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়।
আসমা আক্তার বলেন, সারাদিনে মাত্র কয়েক ঘণ্টা বিদ্যুৎ থাকে। বাড়িতে একটি ফ্রিজ ও দুটি ফ্যান চলে। এরপরও এত বিল আসে কেন, তা জানতে চেয়েছি। তখন ওই কর্মী বলেন, বেশি কথা বললে মিটার খুলে নিয়ে যাবেন। কিছুক্ষণ পর মোটরসাইকেলে দুজন এসে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
তিনি আরও বলেন, শুধু তাদের বাড়িতে নয়, আশপাশের অনেক গ্রাহকেরও বেশি বিল আসছে। সংযোগ বিচ্ছিন্ন করায় ফ্রিজে রাখা মাছ-মাংস নষ্ট হয়েছে। এখন পরিবার নিয়ে অন্ধকারে থাকতে হচ্ছে।
তবে পল্লী বিদ্যুতের কর্মকর্তাদের দাবি, বেশি বিল নিয়ে প্রশ্ন করায় নয়, কর্মীদের গালাগাল ও কর্মকর্তাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
আদর্শনগর অভিযোগ কেন্দ্রের ইনচার্জ হামিদুর রহমান বলেন, প্রতিবার বিল দিতে গেলে ওই গ্রাহক তাদের কর্মী রাশেদ মিয়াকে অকথ্য ভাষায় গালাগাল করেন। এমনকি ডিজিএমের হাত কেটে ফেলার হুমকিও দেন। বিষয়টি ডিজিএমকে জানানোর পর তার নির্দেশে সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
মোহনগঞ্জ পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) ইমদাদুল হক বলেন, ওই গ্রাহকের মিটার ও রিডিংয়ে কোনো সমস্যা পাওয়া যায়নি। এরপরও বিল দিতে গেলে কর্মীদের গালাগাল ও হাত কেটে ফেলার হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে। এ কারণে সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
তিনি জানান, বিষয়টি নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা আলোচনায় বসবেন। ভবিষ্যতে এমন আচরণ করবেন না, এমন নিশ্চয়তা পেলে পুনরায় বিদ্যুৎ সংযোগ চালু করে দেওয়া হবে।
সূত্র: নতুন আরএসএস সোর্স
জাতীয় বিভাগের আরও খবর
-
১
আল্লাহকে ভুলে যাওয়ার ৬ পরিণতি
জাতীয় -
২
স্বাধীনতার স্বরূপ: ফিতরাতি বাস্তুতন্ত্রে এখতিয়ার, সীমা ও আত্মনিয়ন্ত্রণ
জাতীয় -
৩
হামজা-ফারহানের জন্য অপেক্ষা, সঙ্গে ঘাম ঝরিয়ে চলেছে বাংলাদেশ
জাতীয় -
৪
বিশ্বজুড়ে রণবীরের ‘রামায়ণ’ ঝড়, তিন দিনেই আয় ৩৭৫ কোটি
জাতীয় -
৫
কে এই ডানা হোয়াইট, যাকে প্রেস সেক্রেটারি করতে চান ট্রাম্প?
জাতীয় -
৬
সিন্ধু প্রদেশের জেলাকে খরাকবলিত এলাকা ঘোষণা মুখ্যমন্ত্রীর
আন্তর্জাতিক -
৭
৩৭৫ কোটি তিন দিনেই! ঝড় তুলেছে ‘রামায়ণ’
জাতীয় -
৮
২০২৮ সালের কারিকুলামে ‘শিখনফলভিত্তিক’ শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য সরকারের: প্রতিমন্ত্রী
জাতীয় -
৯
সব সীমানা অতিক্রমের অনুশোচনা, সোশ্যাল মিডিয়ায় মুখ খুললেন নন্দিনী
জাতীয় -
১০
গোবিপ্রবিতে বিএনপিপন্থি শিক্ষক খুঁজছেন এমপি বাবর, ছাত্রদলের কাছে চাইলেন তালিকা
জাতীয় -
১১
কর্মকর্তাকে হুমকি-কর্মীকে গালাগাল, পল্লী বিদ্যুৎ গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন
জাতীয় -
১২
ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা
জাতীয় -
১৩
ইনোভার: আধুনিক জীবনের জন্য প্রযুক্তি, নকশা ও নির্ভরযোগ্যতার সমন্বয়
জাতীয় -
১৪
ডিসেম্বরে নবম শিক্ষক নিয়োগ পরীক্ষা, সিলেবাসে পরিবর্তনের আভাস
জাতীয় -
১৫
ফ্রান্সজুড়ে লাখো মানুষের টানা বিক্ষোভ
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১০
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৩
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন