ফ্লাইওভারের ঢালাইয়ের টুকরা পড়ে ভাঙল অটোরিকশাযাত্রীর ঘাড়ের হাড়
গণমাধ্যম ডেক্স
নারায়ণগঞ্জের ফতুল্লায় নির্মাণাধীন পঞ্চবটি-মুক্তারপুর ফ্লাইওভার থেকে ৭ থেকে ৮ কেজি ওজনের ঢালাইয়ের খণ্ড পড়ে ব্যাটারিচালিত অটোরিকশার এক যাত্রী গুরুতর আহত হয়েছেন। তার ঘাড়ের হাড় ভেঙে গেছে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ফতুল্লার কাশিপুর এলাকায় ফ্লাইওভারের ৭২ নম্বর পিলারের নিচে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফ্লাইওভারের নিচ দিয়ে অটোরিকশাটি যাওয়ার সময় ৭২ নম্বর পিলারের জোড়ার মধ্যবর্তী স্থান থেকে ঢালাইয়ের একটি খণ্ড খুলে যাত্রীর মাথায় পড়ে। এতে তিনি গুরুতর আহত হন।
প্রত্যক্ষদর্শী স্থানীয় ফার্মেসি ব্যবসায়ী শাহাবুদ্দিন জানান, দুর্ঘটনার পর আহত ব্যক্তিকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে পঞ্চবটি-মুক্তারপুর সেতু প্রকল্পের পরিচালক ওয়াহিদুজ্জামান বলেন, জোড়ার স্থানে থাকা একটি ব্লক সরিয়ে ফেলার কথা ছিল। কিন্তু ঠিকাদারের অবহেলায় সেটি সরানো হয়নি। ওই ব্লকটি পড়ে একজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। ফ্লাইওভারের অন্য কোথাও ফাটল রয়েছে কি না, তা পরীক্ষা করে দেখা হচ্ছে।
সূত্র: কালবেলা
জাতীয় বিভাগের আরও খবর
-
১
মেসির আরেক রেকর্ড: প্রথম খেলোয়াড় হিসেবে টানা দুই মৌসুমে গোল্ডেন বুট
জাতীয় -
২
ঢাকায় শেষ হলো ‘আদিবাসী খাদ্য ও শস্যমেলা’, কী কী ছিল সেখানে
জাতীয় -
৩
ঢাবি কমিউনিকেশন ডিজঅর্ডারস বিভাগে পেশাদার মাস্টার্স, সিজিপিএ ২.৫০ এ আবেদন
জাতীয় -
৪
লম্বা সময়ের জন্য ছিটকে গেলেন ওপেনার সাদমান ইসলাম
জাতীয় -
৫
ইয়েমেনে সেনা পাঠাচ্ছে না সিরিয়া
জাতীয় -
৬
রাশিয়ার ডিজেল কিনছেন না মার্কিন ব্যবসায়ীরা, সাগরে ঘুরছে জাহাজ
জাতীয় -
৭
ছাত্রদল নেতা জোবায়েদ হত্যা মামলার বিচার শুরু
জাতীয় -
৮
ভারতের সংসদ থেকে মিটিং করে শেখ হাসিনার বের হওয়ার দৃশ্য দাবিতে পুরোনো ভিডিও প্রচার
জাতীয় -
৯
স্টেম দিবস: চাকরির বাজার বদলে যাচ্ছে, বাংলাদেশ কি প্রস্তুত?
জাতীয় -
১০
জুলাই স্মারক-৫: শহীদ ঐক্য চত্বর: যে মোড়ের নতুন পরিচয়ে লেখা জুলাইয়ের ইতিহাস
জাতীয় -
১১
প্রসবের পর নবজাতককে জানালা দিয়ে ফেলে দিলো কিশোরী, মৃত্যু
আন্তর্জাতিক -
১২
ভুল পরিচয়ে গ্রেপ্তার হয়ে এক বছর ধরে কারাগারে থাকা নিরপরাধ আলমাস অবশেষে মুক্তি পাচ্ছেন
জাতীয় -
১৩
ঢাকা কর অঞ্চল-১৭ এর অধীন চাকরি, পদ ৫৫
জাতীয় -
১৪
৭ নভেম্বর রাতে মুকুট জিতে বিশ্বমঞ্চে, কে এই মাহি
জাতীয় -
১৫
জয়পুরহাটে ইত্যাদি’র অনুষ্ঠান থেকে দুই শতাধিক মোবাইল চুরি
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১০
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৩
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন