|
| |
রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

জোট ছাড়াই আইজেনকটের সরকারকে সমর্থন দেবে আরবদের দল

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৮ নভেম্বর, ২০২৬, ০১:৪৩ পিএম
১৫১ পঠিত
জোট ছাড়াই আইজেনকটের সরকারকে সমর্থন দেবে আরবদের দল
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
ইসরায়েলের নতুন সরকার গঠনের ক্ষেত্রে গাদি আইজেনকটের নেতৃত্বাধীন জোটকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আরব নেতৃত্বাধীন রাজনৈতিক দল রা’আম। এমনকি সরকার গঠনের আগে আনুষ্ঠানিক জোট চুক্তি সম্পন্ন না হলেও আইজেনকটের পক্ষে ভোট দেবে দলটি। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের এক প্রতিবেদনে রা’আমের নাম প্রকাশে অনিচ্ছুক...
ইসরায়েলের নতুন সরকার গঠনের ক্ষেত্রে গাদি আইজেনকটের নেতৃত্বাধীন জোটকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আরব নেতৃত্বাধীন রাজনৈতিক দল রা’আম। এমনকি সরকার গঠনের আগে আনুষ্ঠানিক জোট চুক্তি সম্পন্ন না হলেও আইজেনকটের পক্ষে ভোট দেবে দলটি। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের এক প্রতিবেদনে রা’আমের নাম প্রকাশে অনিচ্ছুক একজন জ্যেষ্ঠ নেতার বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে। রোববার (৮ নভেম্বর) দ্য টাইমস অব ইসরায়েলেও এ বরাতে খবর প্রকাশ করা হয়।  প্রতিবেদন অনুযায়ী, রা’আমের লক্ষ্য হলো আইজেনকটের ৪৮ সদস্যের জোটকে অতি-অর্থোডক্স ইউনাইটেড তোরাহ জুডাইজম পার্টির সমর্থনের ওপর নির্ভরশীল হওয়া থেকে বিরত রাখা। এর মাধ্যমে সম্ভাব্য রাজনৈতিক বাধা এড়িয়ে দ্রুত সরকার গঠন এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরানোর পথ তৈরি করতে চায় দলটি। এ ক্ষেত্রে স্থিতিশীল সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত না হলেও শুরুতেই সরকার গঠনের পক্ষে অবস্থান নিয়েছে রা'আম। তবে আরেকটি আরব নেতৃত্বাধীন রাজনৈতিক দল জয়েন্ট লিস্ট এমন সরকার গঠনের পক্ষে ভোট দেবে না। যদিও সরকারটিকে ক্ষমতাচ্যুত করার উদ্যোগেও তারা অংশ নেবে না বলে হারেৎজের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, পার্লামেন্টের স্পিকার পরিবর্তন এবং বিভিন্ন সংসদীয় কমিটি গঠনের ক্ষেত্রেও আইজেনকটের জোটের সঙ্গে সহযোগিতা করতে চায় রা’আম ও জয়েন্ট লিস্ট। আরব জনগোষ্ঠীর প্রতি সরকারের নীতিতে পরিবর্তন আনাও দল দুটির অন্যতম লক্ষ্য। তবে জয়েন্ট লিস্টের সঙ্গে এখনো কোনো আনুষ্ঠানিক জোট আলোচনা চলছে না। অন্যদিকে, আইজেনকটের শিবিরের সঙ্গে চলমান আলোচনার বিষয়বস্তু গোপন রাখার চেষ্টা করছে রা’আম। এদিকে, আইজেনকটের জোটের গুরুত্বপূর্ণ কয়েকজন নেতা প্রকাশ্যে সরকার গঠনে আরব দলগুলোর সমর্থনের ওপর নির্ভর করার বিরোধিতা করেছেন। সূত্র: টাইমস অব ইসরায়েল 

সূত্র: নতুন আরএসএস সোর্স