|
| |
রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

ইতালির রোমে বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৮ নভেম্বর, ২০২৬, ০২:৪০ পিএম
৪০১ পঠিত
ইতালির রোমে বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ইতালির রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকালে দিবসটি উপলক্ষে আত্মোৎসর্গকারী শহীদদের স্মরণে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে পতাকা উত্তোলন করেন দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা।  পরে দূতাবাসের ক...

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ইতালির রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সকালে দিবসটি উপলক্ষে আত্মোৎসর্গকারী শহীদদের স্মরণে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে পতাকা উত্তোলন করেন দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

পরে দূতাবাসের কনফারেন্সের রুমে কমিউনিটি নেতৃবৃন্দদের নিয়ে এক বিশেষ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী এবং ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। এরপর দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর দেওয়া বাণী পাঠ করে শোনান দূতাবাসের দায়িত্বশীল কর্মকর্তারা। 

দিবসটির ঐতিহাসিক প্রেক্ষাপট ও গুরুত্ব তুলে ধরে আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতার ঐতিহাসিক ঐক্যের মাধ্যমে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষা পেয়েছিল। প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে ঐতিহাসিক এই দিনের চেতনা ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্ব আরোপ করা হয়।

দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের বক্তব্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান স্মরণ করেন এবং দেশ গঠনে ও দেশের সার্বিক অগ্রযাত্রায় প্রবাসীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষ পর্বে দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়। একই সঙ্গে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আত্মোৎসর্গকারী শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।
 

সূত্র: নতুন আরএসএস সোর্স