|
| |
রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

বিতর্কের মাঝেও নীল সুটে রঙিন পরীমনি

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৮ নভেম্বর, ২০২৬, ১২:১৬ পিএম
৩৬৯ পঠিত
বিতর্কের মাঝেও নীল সুটে রঙিন পরীমনি
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
সম্প্রতি ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনিকে নিয়ে উন্মাতাল বিনোদন ভুবন। আদালতে সাংবাদিক হেনস্তার পর সর্বত্র পরীমনিকে নিয়ে সরগরম সামাজিকমাধ্যম। ক্যারিয়ারের প্রথম থেকেই নানা বিতর্কিত কর্মকাণ্ডে সব সময় আলোচনায় থাকেন ‘স্বপ্নজাল’ তারকা। সাম্প্রতিক আদালতে সাংবাদিক হেনস্তার বিতর্কের মধ্যেই নিজের সামাজিকমা...

সম্প্রতি ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনিকে নিয়ে উন্মাতাল বিনোদন ভুবন। আদালতে সাংবাদিক হেনস্তার পর সর্বত্র পরীমনিকে নিয়ে সরগরম সামাজিকমাধ্যম। ক্যারিয়ারের প্রথম থেকেই নানা বিতর্কিত কর্মকাণ্ডে সব সময় আলোচনায় থাকেন ‘স্বপ্নজাল’ তারকা। সাম্প্রতিক আদালতে সাংবাদিক হেনস্তার বিতর্কের মধ্যেই নিজের সামাজিকমাধ্যমে নীল সুটে মোহনীয় বেশ কিছু ছবি পোস্ট করে আবারও খবরের শিরোনামে পরীমনি।

নানা আলোচনা ও ব্যক্তিগত জীবনের বিতর্ক এখনো চলছে। বিনোদন সাংবাদিকরা নায়িকাকে বয়কটের মতো কর্মসূচিও নিতে যাচ্ছেন বলে শোনা যাচ্ছে। এরই মধ্যে সম্প্রতি একটি জমকালো অনুষ্ঠানে হাজির হয়ে তিনি তার নজরকাড়া লুক দিয়ে ভক্ত ও অনুরাগীদের নজর কেড়েছেন। যা তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেন।

অনুষ্ঠানে পরীমনি পরেছিলেন একটি আকর্ষণীয় নীল রঙের ফরমাল সুট। এর সঙ্গে মানানসই হালকা মেকআপ এবং আত্মবিশ্বাসী অভিব্যক্তি তার রূপকে আরও বাড়িয়ে দিয়েছিল। তার এই স্টাইলিশ ও আধুনিক অবতার উপস্থিত সবার নজর কাড়ে। ক্যামেরার সামনে হাসিমুখে পোজ দেওয়ার সময় তার চোখে-মুখে ছিল এক আলাদা দীপ্তি।

সব ধরনের সমালোচনা ও বিতর্ককে বুড়ো আঙুল দেখিয়ে তার এই আত্মবিশ্বাসী উপস্থিতি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে গেছে। ক্যারিয়ারের শুরু থেকে আকাশচুম্বী প্রচার ও খবরের শিরোনাম হয়ে ওঠার পরও নানা বিতর্কে  জড়িয়ে পড়তে দেখা যায় তাকে। আলোচনা ও জনপ্রিয়তায় শীর্ষে থাকলেও তার অভিনীত সিনেমার বেশিরভাগই বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে।

সিনেমার কাজের বাইরেও তার ব্যক্তিগত জীবন এবং বিভিন্ন মন্তব্য নিয়ে প্রায়ই বিতর্ক তৈরি হয়। তবে পরীমনি প্রমাণ করে চলেছেন, নেতিবাচক পরিস্থিতি বা বিতর্ক তাকে নিজের মতো করে বাঁচতে ও কাজ চালিয়ে যেতে বাধা দিতে পারে না।

প্রতিকূল পরিস্থিতির মধ্যেও নিজের মনমতো জীবনযাপন করা এই নায়িকার এমন সাহসী ও রঙিন উপস্থিতি ভক্তদের মধ্যে নতুন উন্মাদনা তৈরি করেছে। নেটদুনিয়ায় তার এই নতুন লুক নিয়ে প্রশংসার ঝড় বইছে।
 

সূত্র: নতুন আরএসএস সোর্স