|
| |
রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

ফ্যাসিবাদী আমলে সমবায় খাতকে ধ্বংসের দ্বারপ্রান্তে নেওয়া হয়েছে: ডিএসসিসি প্রশাসক

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৮ নভেম্বর, ২০২৬, ০৫:১২ পিএম
২৮৯ পঠিত
ফ্যাসিবাদী আমলে সমবায় খাতকে ধ্বংসের দ্বারপ্রান্তে নেওয়া হয়েছে: ডিএসসিসি প্রশাসক
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে দেশের সমবায় সেক্টরকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। রোববার (৮ নভেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। ডি...

বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে দেশের সমবায় সেক্টরকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। রোববার (৮ নভেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

ডিএসসিসি প্রশাসক বলেন, ‘সমবায় খাতের অর্থ নিয়ে এই খাতকে আরও নিঃস্ব করে দেওয়া হয়েছে। সমবায় খাতের বিকাশ বাধাগ্রস্ত করতে বিভিন্ন কালো আইন করা হয়েছে, যার কারণে আজ সমবায়ীরা নিষ্পেষিত হচ্ছেন। সমবায় আইনকে যুগোপযোগী করার পাশাপাশি এই খাতের উন্নয়নে সরকারের বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন।’

আবদুস সালাম বলেন, ‘বিগত এক শতকের বেশি সময় ধরে বাংলাদেশে সমবায় আন্দোলন গ্রামীণ অর্থনীতি, কর্মসংস্থান, ক্ষুদ্র উদ্যোক্তা ও নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। সমবায় হলো মানুষের হাতে মানুষের শক্তি তুলে দেওয়ার একটি প্রক্রিয়া, যা শান্তি ও ঐক্যের ভিত্তি গড়ে তোলে।’

বাংলাদেশের সমবায় আন্দোলনের অগ্রগতি প্রসঙ্গে তিনি বলেন, ‘বিগত ৫ দশকে সমবায় খাত যতটুকু বিকশিত হওয়ার কথা ছিল, ততটুকু বিকশিত হতে পারেনি বলে আমার মনে হয়। যদিও আমাদের মতো দেশে সমবায় আন্দোলন ব্যাপকভাবে সফল হওয়ার সব ধরনের সুযোগ ছিল।’

তিনি আরও বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, বর্তমান গণতান্ত্রিক সরকার সমবায় আন্দোলনের অন্তর্নিহিত শক্তিকে ব্যবহার করে দেশের আর্থসামাজিক উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখার লক্ষ্যে যথাযথ মনোযোগ প্রদান করবে। কারণ, দেশের সমবায় খাত একটি সুপ্রতিষ্ঠিত প্রাতিষ্ঠানিক খাত, যেখানে প্রায় দেড় লক্ষাধিক সমবায় সমিতি এবং এক কোটি ২৫ লাখ মানুষ সরাসরি সম্পৃক্ত। সরকারের উন্নয়ন প্রচেষ্টায় এই বৃহৎ ও সংগঠিত জনগোষ্ঠীকে ব্যবহার করা অত্যন্ত প্রয়োজন বলে আমি বিশ্বাস করি।’

জাতীয় সমবায় ইউনিয়নের কার্যক্রম তুলে ধরে আবদুস সালাম বলেন, ‘জাতীয় সমবায় ইউনিয়ন দেশের সমবায় আন্দোলনকে নেতৃত্ব প্রদানের জন্য যথাযথভাবে প্রস্তুত রয়েছে। সমবায় ইউনিয়নের কার্যক্রমকে গতিশীল করার জন্য বর্তমান কমিটির কার্যক্রম অব্যাহত আছে। বিগত দুই বছরে সমবায় ইউনিয়নের সদস্যসংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। দেশের প্রতিটি অঞ্চল থেকেই সমবায় ইউনিয়নের সদস্যসংখ্যা বৃদ্ধির জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরও বক্তব্য দেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ কে এম সেলিম রেজা হাবিব, মন্ত্রণালয়ের সচিব ড. রফিকুল ই মোহামেদ।

সূত্র: নতুন আরএসএস সোর্স