|
| |
রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

ভাটারায় দাঁড়িয়ে থাকা স্কুল বাসে আগুন

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৮ নভেম্বর, ২০২৬, ০৭:০৪ পিএম
১৭০ পঠিত
ভাটারায় দাঁড়িয়ে থাকা স্কুল বাসে আগুন
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
রাজধানীর ভাটারায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ অগ্নিসংযোগের খবর পায় ভাটারা থানা পুলিশ। সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) দেবাশিস রায়। এসআই দেবাশি...

রাজধানীর ভাটারায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ অগ্নিসংযোগের খবর পায় ভাটারা থানা পুলিশ।

সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) দেবাশিস রায়।

এসআই দেবাশিস রায় বলেন, ‘আগুনের খবর পেয়ে থানা থেকে পুলিশ সদস্যদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিস্তারিত এখনও জানা যায়নি।’

অগ্নিসংযোগের পর জ্বলন্ত বাসের একটি ভিডিওতে দেখা যায়, হলুদ রঙের জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের বাসটি দাউ দাউ করে জ্বলছে। বাসটি রাস্তার পাশে দাঁড় করানো অবস্থায় ছিল। আগুনের ধোঁয়া ছড়িয়ে পড়ছিল চারপাশে।

সূত্র: নতুন আরএসএস সোর্স