|
| |
রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

২০২৯ সালের নির্বাচনে মোদির পতন হবে, ভবিষ্যদ্বাণী ককরোচ প্রধানের

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৮ নভেম্বর, ২০২৬, ০৬:৫৫ পিএম
৩৪০ পঠিত
২০২৯ সালের নির্বাচনে মোদির পতন হবে, ভবিষ্যদ্বাণী ককরোচ প্রধানের
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
ভারতে ২০২৯ সালের লোকসভা নির্বাচনেই নরেন্দ্র মোদি সরকারের পতন হবে বলে দাবি করেছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। একই সঙ্গে সরকার পরিবর্তনের জন্য দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন তিনি। শনিবার কেরালার কোচিতে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) এবং ভারতের মুখ্য নির...
ভারতে ২০২৯ সালের লোকসভা নির্বাচনেই নরেন্দ্র মোদি সরকারের পতন হবে বলে দাবি করেছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। একই সঙ্গে সরকার পরিবর্তনের জন্য দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন তিনি। শনিবার কেরালার কোচিতে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) এবং ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আয়োজিত এক প্রতিবাদ সভায় এসব কথা বলেন দীপকে। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই এ খবর জানিয়েছে। দীপকে বলেন, নির্বাচনের মাধ্যমেই সরকার পরিবর্তন সম্ভব। তাই দেশের নির্বাচনব্যবস্থাকে স্বাধীন ও নিরপেক্ষ করতে হবে। তার দাবি, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ প্রয়োজন। তিনি বলেন, জ্ঞানেশ কুমার পদ ছাড়লে নরেন্দ্র মোদিকেও ক্ষমতা ছাড়তে হবে। মুখ্য নির্বাচন কমিশনারকে রক্ষা করতে সরকার কার্যত দেশের যুবসমাজের বিরুদ্ধে যুদ্ধ করছে। দিল্লির যন্তর মন্তরে জাতীয় পতাকা নিয়ে প্রবেশের অভিযোগে নিজের ও দলের দুই নেতার গ্রেপ্তারের ঘটনাও তুলে ধরেন দীপকে। তিনি বলেন, জাতীয় পতাকা নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে যাবেন এবং বারবার পতাকা উত্তোলন করবেন। মোদি সরকারের সঙ্গে ব্রিটিশ শাসনের তুলনা করে তিনি অভিযোগ করেন, সরকার মানুষের স্বাধীনতা খর্ব করার চেষ্টা করছে। তার দাবি, মানুষের খাদ্যাভ্যাস, বিয়ে ও ভালোবাসার স্বাধীনতা এবং ভোট দেওয়ার অধিকার নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া নির্বাচনের ফল প্রভাবিত করার কাজে ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ করেন দীপকে। সূত্র: পিটিআই, ইন্ডিয়া টুডে

সূত্র: নতুন আরএসএস সোর্স