পুলিশের ওপর হামলা, ছিনিয়ে নেওয়া হলো নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে
গণমাধ্যম ডেক্স
ঝালকাঠির নলছিটি উপজেলায় পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়া পরানো অবস্থায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা সিরাজ মোল্লাকে (৩৫) ছিনিয়ে নেওয়া হয়েছে। আজ রোববার বেলা একটার দিকে উপজেলার দপদপিয়া পুরোনো ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
এ সময় পুলিশের একটি পিকআপ ভ্যান ভাঙচুর করা হয়। হামলায় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন।
সিরাজ মোল্লা দপদপিয়া ইউনিয়নের নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য। তিনি দপদপিয়া গ্রামের মৃত রজ্জব আলীর ছেলে। তিনি একটি মামলার পরোয়ানাভুক্ত আসামি বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগের নেতৃত্বে গতকাল শনিবার দুপুরে পুলিশের একটি দল দপদপিয়া ফেরিঘাট এলাকা থেকে সিরাজ মোল্লাকে গ্রেপ্তার করে। এ সময় হাতকড়া পরিয়ে তাঁকে পুলিশের গাড়িতে তোলা হয়। এ খবর ছড়িয়ে পড়লে সিরাজ মোল্লার তিন ভাই সোহেল মোল্লা (৩৫), জুয়েল মোল্লা (৩২) ও শহিদ মোল্লার (৩০) নেতৃত্বে শতাধিক নারী–পুরুষ ও স্থানীয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীরা পুলিশের ওপর হামলা চালান। একপর্যায়ে সিরাজ মোল্লাকে হাতকড়া পরানো অবস্থায় ছিনিয়ে নেন তাঁরা। পুলিশ তাঁদের বাধা দিলে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়। পরে হামলাকারীরা পুলিশের পিকআপ ভ্যান ভাঙচুর করেন। হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক বাসিন্দা বলেন, ছাত্রলীগ (নিষিদ্ধ) নেতা সিরাজ মোল্লার বংশের প্রায় ৫০টি পরিবারের তিন শতাধিক আত্মীয়স্বজন আছেন। একই স্থানে ও কাছাকাছি তাঁদের বসতবাড়ি। সিরাজ মোল্লাকে গ্রেপ্তারের খবর শুনে তাঁর শতাধিক আত্মীয়স্বজন সংঘবদ্ধ হয়ে হামলা চালিয়ে তাঁকে ছিনিয়ে নেন।
হামলায় আহত হয়েছেন নলছিটি থানার ওসি তৌহিদুজ্জামান সোহাগ। তিনি প্রথম আলোকে বলেন, হামলায় তিনিসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। সেই সঙ্গে হাতকড়া পরানো অবস্থায় পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে সিরাজ মোল্লাকে। তাঁকে গ্রেপ্তার করতে জোরালো অভিযান চালানো হচ্ছে।
সূত্র: প্রথম আলো
জাতীয় বিভাগের আরও খবর
-
১
হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, বৈষম্যবিরোধী ছাত্রদের বিক্ষোভের ঘোষণা
জাতীয় -
২
বিশ্বকাপ জিতে নাইজেরিয়ার নতুন ইতিহাস
জাতীয় -
৩
ওমরাহ পালনে যাওয়ার আগে বিমানবন্দরে নামাজরত ইমামের মৃত্যু
জাতীয় -
৪
বিচারককে নিয়ে বিরূপ মন্তব্য, ব্যারিস্টার সারোয়ারকে তলব করলেন হাইকোর্ট
জাতীয় -
৫
ঢাবি এলাকায় লাগাতার ককটেল বিস্ফোরণ, আটক ৩
জাতীয় -
৬
ওয়েলসে এনার্জি ড্রিংক কিনতে পারবে না ১৬ বছরের কম বয়সীরা
জাতীয় -
৭
ঢাকার বাতাসে বিষাক্ত কণা: উন্নয়ন না পরিবেশ বিপর্যয়
জাতীয় -
৮
ডিজিটাল প্ল্যাটফর্ম ‘দোয়েল’ এখন নতুন লোগোতে
জাতীয় -
৯
পুলিশের ওপর হামলা, ছিনিয়ে নেওয়া হলো নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে
জাতীয় -
১০
কফি নয়, লাতে চায়ের রেসিপি দেখুন
জাতীয় -
১১
আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর রাকীন
জাতীয় -
১২
রান্নার জন্য পাতা আনতে গিয়ে ককটেল বিস্ফোরণ, গৃহবধূ আহত
জাতীয় -
১৩
চিত্রনায়িকা পরীমনির গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
জাতীয় -
১৪
শ্রমিক অসন্তোষে ইন্ধন ও অর্থায়নের অভিযোগ, যুবলীগ নেতা গ্রেপ্তার
জাতীয় -
১৫
এ জীবনে হাসিনা আর ফিরবেন না: মুক্তিযুদ্ধমন্ত্রী
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১০
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৩
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন