তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি করে জনগণের পকেট কাটছে সরকার: নূরুল ইসলাম বুলবুল
গণমাধ্যম ডেক্স
সরকার তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি করে জনগণের পকেট কাটছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল। রোববার (৮ নভেম্বর) সিলিন্ডার গ্যাস, জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ সময় তিনি এ মন্তব্য করেন।
রোববার বিকেলে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াত এ কর্মসূচির আয়োজন করে।
মো. নূরুল ইসলাম বুলবুল বলেন, ‘সরকার তেল-গ্যাসের মূল্য সমন্বয়ের নামে বারবার মূল্য বৃদ্ধি করে জনগণের পকেট কাটছে। পৃথিবীর বিভিন্ন দেশে যখন তেল ও গ্যাসের মূল্য কম সেখানে আমাদের দেশে দাম বৃদ্ধি করা হচ্ছে। সরকারের মন্ত্রীরা চোখ বন্ধ করে জাতির সঙ্গে মিথ্যাচার করছে, প্রতারণা করছে।’
দেশে সারের সংকট প্রসঙ্গে তিনি বলেন, ‘চাহিদার আলোকে সার বরাদ্দ দেওয়া হচ্ছে না। অথচ কৃষিমন্ত্রী দাবি করছেন, দেশে সারের কোনো সংকট নেই। একদিকে সারের বরাদ্দ নেই অন্যদিকে দলীয়করণের মাধ্যমে ডিলার নিয়োগ দিয়ে হাজার টাকার সারের বস্তা ১৮০০-২০০০ টাকায় বিক্রি করে জনগণের পকেট কেটে নেওয়া হচ্ছে।’
এ সময় সরকারের নীতি ও সিদ্ধান্তের সমালোচনা করে জনগণের অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন জোরদার করার আহ্বান জানান তিনি।
ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘বাজারের সিন্ডিকেট কেবল নয় বরং প্রধানমন্ত্রী নিজেও সিন্ডিকেটের কবলে পড়েছে। সিন্ডিকেটের কারণে নিজে কোনো সিদ্ধান্ত দিতে পারছেন না। যার কারণে সরকারের নিয়ন্ত্রণ প্রধানমন্ত্রীর হাতে নেই। সরকার নিয়ন্ত্রণ করছে বিএনপির ভেতরের সিন্ডিকেট।’
তিনি বলেন, ‘বিএনপি সরকার সব কিছুর দাম বৃদ্ধি করলেও কেবলমাত্র মানুষের জীবনের মূল্য কমেছে!’
সমাবেশ শেষে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পল্টন মোড় হয়ে কাকরাইল মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেনের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য দেন দক্ষিণের নায়েবে আমির ড. হেলাল উদ্দিন, সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন, কর্মপরিষদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন, হাফেজ রাশেদুল ইসলাম, ডাকসু ভিপি সাদিক কায়েমসহ অনেকে।
সূত্র: নতুন আরএসএস সোর্স
জাতীয় বিভাগের আরও খবর
-
১
এবার ইরানের বিরুদ্ধে ‘বিশেষ টাস্কফোর্স’ গড়ছে যুক্তরাষ্ট্র
জাতীয় -
২
কেন কারও কারও জন্য চার ঘণ্টা ঘুমই যথেষ্ট?
জাতীয় -
৩
চীন সরকারের সহায়তায় ৬ষ্ঠ বাংলাদেশ-চীন মৈত্রী সেতু সংস্কার প্রকল্পের সফল সমাপ্তি
জাতীয় -
৪
মাজারে সিজদা ও শায়িত ব্যক্তির কাছে কিছু চাওয়া যাবে না: ছারছীনার পীর ছাহেব
জাতীয় -
৫
সরকারি সেবা নিতে এসে কেউ যেন হয়রানির শিকার না হয়: প্রধানমন্ত্রী
জাতীয় -
৬
সেদিনের অনুভূতিটা আজও ভুলতে পারেননি জিমি
জাতীয় -
৭
তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি করে জনগণের পকেট কাটছে সরকার: নূরুল ইসলাম বুলবুল
জাতীয় -
৮
রাশেদ খাঁনকে ‘বদদোয়া’ দিলেন আমির হামজা
জাতীয় -
৯
দেড় বছরের আইনি লড়াই শেষে সনদ পেলেন এমি, মাস্টার্সে প্রথম
জাতীয় -
১০
রেলের জমিতে ধোলাই কারখানা, ভাড়ায় মিলছে কোয়ার্টারের ছাদও
জাতীয় -
১১
যুবলীগের মিছিলে ‘স্লোগান দিয়েই’ বাইকে চড়ে পালালেন নেতাকর্মীরা
জাতীয় -
১২
সরকারি অর্থের অপচয় ও দুর্নীতিতে জড়িত কেউ দায়মুক্তি পাবে না
জাতীয় -
১৩
নতুন পররাষ্ট্র সচিব কে এই সালাহউদ্দিন নোমান চৌধুরী
জাতীয় -
১৪
ভূমি রেজিস্ট্রেশন কার্যক্রম সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে নেওয়ার সুপারিশ
জাতীয় -
১৫
রেনাটার মুনাফা বেড়েছে ৩৮ শতাংশ
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১০
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৩
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন