|
| |
রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬ -এর অফিসিয়াল পার্টনার স্মার্ট পলিমার ইন্ডাস্ট্রিজ

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৮ নভেম্বর, ২০২৬, ০৯:২৯ পিএম
৩০৩ পঠিত
টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬ -এর অফিসিয়াল পার্টনার স্মার্ট পলিমার ইন্ডাস্ট্রিজ
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ ফুটবল প্রতিযোগিতা টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর অফিসিয়াল পার্টনার হিসেবে যুক্ত হয়েছে দেশের শিল্পপ্রতিষ্ঠান স্মার্ট পলিমার ইন্ডাস্ট্রিজ । এই অংশীদারত্বের মাধ্যমে আঞ্চলিক ক্রীড়াঙ্গনে নিজেদের সম্পৃক্ততা আরও জোরদার করার পাশাপাশি দক্ষিণ এশিয়ার ফুটবলের সঙ্গে নিজেদের ব্র্যান্ডক...

দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ ফুটবল প্রতিযোগিতা টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর অফিসিয়াল পার্টনার হিসেবে যুক্ত হয়েছে দেশের শিল্পপ্রতিষ্ঠান স্মার্ট পলিমার ইন্ডাস্ট্রিজ ।

এই অংশীদারত্বের মাধ্যমে আঞ্চলিক ক্রীড়াঙ্গনে নিজেদের সম্পৃক্ততা আরও জোরদার করার পাশাপাশি দক্ষিণ এশিয়ার ফুটবলের সঙ্গে নিজেদের ব্র্যান্ডকে যুক্ত করল প্রতিষ্ঠানটি।

টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের জাতীয় ফুটবল দল অংশ নেবে। এ প্রতিযোগিতা আঞ্চলিক ফুটবল প্রতিদ্বন্দ্বিতার পাশাপাশি দেশগুলোর ফুটবলপ্রেমীদের একত্রিত করার গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে কাজ করবে।

স্মার্ট পলিমার ইন্ডাস্ট্রিজের এই অংশীদারত্ব আঞ্চলিক ফুটবলে করপোরেট প্রতিষ্ঠানগুলোর ক্রমবর্ধমান সম্পৃক্ততার প্রতিফলন। একই সঙ্গে দক্ষিণ এশিয়ার ক্রীড়াঙ্গনে ব্র্যান্ডটির পরিচিতি ও উপস্থিতি আরও বিস্তৃত করতে ভূমিকা রাখবে এই উদ্যোগ।

সূত্র: কালবেলা