শব্দের মানচিত্র
গণমাধ্যম ডেক্স
কেবল একটি কবিতার জন্য
অহোরাত্র শব্দের সাথে যাপন।
অবাধ্য অক্ষরেরা চঞ্চল, অতিশয় অস্থির—
সহসা ভেঙে দেয় শৃঙ্খলা।
আমি তবু বিন্যাসে বিন্যাসে আঁকি এক মানচিত্র।
দাবাড়ুর মাপা দানে যেভাবে চেনা যায় খেলা,
শব্দের অভিঘাতে ঠিক সেভাবেই সরে যায় দৃশ্যপট—
ভেসে ওঠে বিচিত্র আখ্যান;
কখনো বিষাদলিপি, কখনো তীব্র কোলাহল,
কখনো সাম্য ও সংহতির স্বর,
কখনো বা নিস্পৃহ একাকিত্ব ও শাশ্বত অমরতা।
কেবল একটি কবিতার জন্য শব্দ সাজাই।
অথচ শব্দেরা এখানে গড়ে তোলে নিজস্ব খেরোখাতা—
রাজনীতি, অপশক্তি ও অপসংস্কৃতির চোরাবালি;
কখনো দেশপ্রেমের কুশলী মুখোশ,
কখনো দেশদ্রোহের সুনিপুণ অভিনয়।
অক্ষরেরা ফের অবাধ্যতায় মাতে।
পুনরায় বিন্যস্ত করি, আঘাত হানি—
তাতে কার কী বা এসে যায়!
ওরা তো নিজস্ব ব্যাকরণে শুধু বহুরূপী।
কখনো পাশে এসে দাঁড়ায় এক দীর্ঘ প্রশ্নচিহ্ন,
কখনো স্তব্ধ বিস্ময়—
জিজ্ঞাসা বাড়ে, বিস্ময় ঘনীভূত হয়,
কিন্তু উত্তর মেলে না।
কেবল একটি কবিতার জন্য
তবু আমি অবাধ্য শব্দ কুড়োই।
হঠাৎ সেখানে মূর্ত হয় যুদ্ধাহত শিশুর কম্পমান ওষ্ঠাধর,
অন্নসন্ধানী জননীর চোখের প্লাবন,
অসহায় বৃদ্ধের বুকফাটা চিৎকার—
‘বাঁচতে চাই, বাঁচতে দাও!’
ভূগোলের গণ্ডি বেয়ে নুয়ে পড়ে জল,
সীমানা মুছে যায় কান্নার রেখায়।
আর সেই মানচিত্রের ব্যবচ্ছেদ ছিঁড়ে,
ধীরে ধীরে জেগে ওঠে—
একটি ক্ষতবিক্ষত, রক্তাক্ত কবিতা।
দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: dp@prothomalo.com
সূত্র: প্রথম আলো
জাতীয় বিভাগের আরও খবর
-
১
বিএনপির র্যালিতে মুহুর্মুহু বিস্ফোরণ: হেলমেট পরে আলাদা পোশাকে তারা কারা?
সারাবাংলা -
২
বিনা খরচে মালয়েশিয়া, প্রাথমিকভাবে নির্বাচিতদের তালিকা প্রকাশ
জাতীয় -
৩
স্বপ্নপূরণে প্রত্যাশাকেও ছাড়িয়ে গেলেন হৃদয়
জাতীয় -
৪
বিল নিয়ে তর্ক করায় সংযোগ বিচ্ছিন্ন, তিন দিন পর বিদ্যুৎ পেলেন সেই গ্রাহক
জাতীয় -
৫
শব্দের মানচিত্র
জাতীয় -
৬
তিন বছরে পোশাকশ্রমিকের ক্রয়ক্ষমতা কমেছে তিন ভাগের এক ভাগ
জাতীয় -
৭
‘ফ্যাসিস্ট সরকার কৃষকদের কম্বাইন হারভেস্টার বিতরণ না করে শত কোটি টাকা লুটপাট করেছে’
জাতীয় -
৮
২৩ বছর কারাবাসের পরও ৫০ হাজার টাকার অভাবে আটকে ছিল মুক্তি
জাতীয় -
৯
দায়িত্ব নিলেন এসআরবির নতুন ডিজি ফারুক আহমেদ
জাতীয় -
১০
রাস্তার কাজে চাঁদা না দেওয়ায় ঠিকাদারের গাড়ি নিয়ে গেলেন বিএনপি নেতা
সারাবাংলা -
১১
আর্জেন্টিনার মাঠে আবারও খেলবেন মেসি!
খেলাধুলা -
১২
প্রথম সাসটেইনেবিলিটি রিপোর্ট প্রকাশ করল স্বপ্ন
জাতীয় -
১৩
দেবীদ্বারে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি, এমপির গাড়িবহরে হামলা–ভাঙচুর
জাতীয় -
১৪
১২ হাজারে বিক্রি হলো এক ইলিশ
জাতীয় -
১৫
লিলি সিরাম সোপের নতুন পণ্যদূত সাবিলা নূর
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১০
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১১
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১২
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১৩
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন