|
| |
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার বিরুদ্ধে ইরানের অভিযোগ

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৫ নভেম্বর, ২০২৬, ১০:৫১ পিএম
২৫৯ পঠিত
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার বিরুদ্ধে ইরানের অভিযোগ
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রধান রাফায়েল গ্রোসির বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তুলেছে ইরান। দেশটির পারমাণবিক প্রধান মোহাম্মদ এসলামি অভিযোগ করেছেন, গ্রোসি আমেরিকার স্বার্থ রক্ষা করে চলছেন এবং কার্যত তেহরানের ‘শত্রুর দালাল ও অনুগত অনুসারী’ হিসেবে কাজ করছেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) আল জাজিরা...

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রধান রাফায়েল গ্রোসির বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তুলেছে ইরান। দেশটির পারমাণবিক প্রধান মোহাম্মদ এসলামি অভিযোগ করেছেন, গ্রোসি আমেরিকার স্বার্থ রক্ষা করে চলছেন এবং কার্যত তেহরানের ‘শত্রুর দালাল ও অনুগত অনুসারী’ হিসেবে কাজ করছেন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) আল জাজিরার প্রতিবেদনে এসব বলা হয়েছে। এসলামি বলেন, আইএইএ প্রধান মার্কিন তথা শত্রুপক্ষের হাতে তথ্য তুলে দিচ্ছেন। আন্তর্জাতিক সংস্থাগুলোর ক্ষমতার এমন অপব্যবহারের ফলে সেগুলোর বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ হচ্ছে এবং এটি জাতিসংঘের চার্টার ও পরমাণু বিস্তার রোধ চুক্তির (এনপিটি) মারাত্মক দুর্বলতা প্রকাশ করছে বলে মন্তব্য করেন তিনি।

এর আগে গত সেপ্টেম্বর মাসে ভিয়েনায় আইএইএ-র বার্ষিক সাধারণ সম্মেলনে যোগদানে মোহাম্মদ এসলামিকে বাধা দেওয়া হয়েছিল। তেহরানের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল যে, যুক্তরাষ্ট্রের চাপের মুখেই অস্ট্রিয়া ওই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিল।

এদিকে আইএইএ কর্তৃপক্ষ ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে অবিলম্বে প্রবেশাধিকার দাবি করে আসছে। অন্যদিকে তেহরানের স্পষ্ট বক্তব্য হলো, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোতে প্রবেশাধিকার অবশ্যই কিছু বিশেষ ব্যবস্থার আওতাধীন হতে হবে।

সূত্র: আল জাজিরা

সূত্র: নতুন আরএসএস সোর্স