|
| |
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

আমির হামজার ঘটনায় দল হিসেবে জামায়াত গুম হয়ে গেছে!

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৬ নভেম্বর, ২০২৬, ১০:৩৫ পিএম
২৪৩ পঠিত
আমির হামজার ঘটনায় দল হিসেবে জামায়াত গুম হয়ে গেছে!
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার কথিত নারীঘটিত বিষয়ে দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী গুম হয়ে গেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন।  শুক্রবার (৬ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করে তিনি। ফেসবুক পোস্টে তিনি লেখেন,...

কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার কথিত নারীঘটিত বিষয়ে দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী গুম হয়ে গেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। 

শুক্রবার (৬ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করে তিনি।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার সঙ্গে কোনো সাংবাদিক যোগাযোগ করতে পারছে না। শুরুতে তিনি কারও কল রিসিভ করছিলেন না। এখন তিনি নাম্বার বন্ধ করে রেখেছেন। 

তিনি বলেন, সাংবাদিকরা তার (আমির হামজা) বক্তব্য নিতে কুষ্টিয়ার বাড়িতে গেলে, সেখান থেকে জানানো হয়েছে আমির হামজা বাড়িতে নাই! কুষ্টিয়া জামায়াতের আমির কে এম আলী মহসীনও এ বিষয়ে মুখ খুলছেন না। তিনিও স্থানীয় সাংবাদিকেরা ফোন ধরছেন না বলে জানতে পারলাম।

সবশেষ তিনি বলেন, সব মিলিয়ে গাজী নজরুলের পর আমির হামজার ঘটনায় দল হিসেবে জামায়াত গুম হয়ে গেছে!

এর আগে গত ৫ নভেম্বর ফেসবুকে দেওয়া আরেক পোস্টে আমির হামজার কথিত নারীঘটিত অডিও ও ভিডিও ফাঁসের দাবি করেন রাশেদ খাঁন। ওই পোস্টে তিনি লেখেন, ‘কুষ্টিয়া-৩ আসনের জামায়াত এমপি আমির হামজার নারীঘটিত কিছু ভিডিও ও অডিও আমার কাছে এসেছে। আমি সেগুলো ফ্যাক্ট চেকিং করে তথ্যের সত্যতা পেয়েছি।’

এ সময় আমির হামজার বলে দাবি করা কথিত কথোপকথনের কিছু অংশও পোস্টে তুলে ধরেন তিনি। সেখানে ওই ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘ওটুকু আমার শয়তানের ধোঁকায় হোক, নফসের জালে হোক, হয়ে যাওয়ার পরে আমি নিজেই অনুতপ্ত।’

সূত্র: নতুন আরএসএস সোর্স