|
| |
রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

আর্থিক সহায়তা ও চাকরির আশ্বাস স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৮ নভেম্বর, ২০২৬, ১২:৫৫ এএম
১৯১ পঠিত
আর্থিক সহায়তা ও চাকরির আশ্বাস স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
রাজধানীতে আয়োজিত গ্রাম পুলিশ মহাসমাবেশে যোগ দিতে আসার পথে অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে দুই গ্রাম পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকালে ঢাকায় অনুষ্ঠিত এই মহাসমাবেশে যোগ দেওয়ার জন্য রওনা হওয়ার পর তীব্র গরমে তারা অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণ...

রাজধানীতে আয়োজিত গ্রাম পুলিশ মহাসমাবেশে যোগ দিতে আসার পথে অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে দুই গ্রাম পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকালে ঢাকায় অনুষ্ঠিত এই মহাসমাবেশে যোগ দেওয়ার জন্য রওনা হওয়ার পর তীব্র গরমে তারা অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন।

নিহত দুই সদস্য হলেন রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের জমসেদ আলী (৪৭) এবং ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার চুরাইন ইউনিয়নের কাইমুদ্দিন (৫৮)।

খবর পেয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান। সেখানে চিকিৎসাধীন অন্যান্য অসুস্থ পুলিশ সদস্যদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দায়িত্বরত চিকিৎসকদের তাদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দেন।

এ সময় প্রতিমন্ত্রী ঘোষণা দেন, অসুস্থ ও আহত সদস্যদের চিকিৎসায় প্রয়োজনীয় সমস্ত খরচ সরকার বহন করবে।

হতাহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সরকারের পক্ষ থেকে নিহতদের পরিবারকে নগদ ৩ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে। পাশাপাশি, শোকস্তব্ধ পরিবারগুলোর পাশে দাঁড়াতে তাদের পরিবারের উপযুক্ত একজন সদস্যকে গ্রাম পুলিশ বাহিনীতে চাকরি দেওয়ার বিশেষ ঘোষণা দেন তিনি।

এছাড়া সরকারি ব্যবস্থাপনায় নিহতদের মরদেহ তাদের নিজ নিজ গ্রামের বাড়িতে পৌঁছে দেওয়া এবং পূর্ণ মর্যাদায় দাফন সম্পন্ন করার যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী।

সূত্র: নতুন আরএসএস সোর্স