ইউরোপের ১০ দেশে সুপারমার্কেটের ফ্রিজারে সাইবার হামলা
গণমাধ্যম ডেক্স
ইউরোপের অন্তত ১০টি দেশের সুপারমার্কেটের হিমায়ন ব্যবস্থায় সাইবার হামলার ঘটনা ঘটেছে। এতে ফ্রিজ ও ফ্রিজারের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় বিপুল পরিমাণ খাবার নষ্ট হচ্ছে। এসব হামলায় খাদ্য সরবরাহ ব্যবস্থা আরও বড় ধরনের বিঘ্নের মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, বেলজিয়াম, এস্তোনিয়া, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, পর্তুগাল, জার্মানি ও সুইডেনের সুপারমার্কেটগুলোতে সমস্যার খবর পাওয়া গেছে। ইউরোপের বিভিন্ন স্থানে ফ্রিজারের তাপমাত্রা বেড়ে ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছেছে বলে জানা গেছে। এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠী এসব হামলার দায় স্বীকার করেনি।
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ঘটনাগুলোকে গুরুত্বের সঙ্গে দেখছে। খাদ্য ও কৃষিবিষয়ক কমিশনার ক্রিস্টোফ হ্যানসেন ভবিষ্যতে আরও বিঘ্ন ঘটতে পারে বলে সতর্ক করেছেন।
ইইউর মুখপাত্র থমাস রেনিয়ের বলেন, সাইবার হামলা কীভাবে জরুরি সেবা ব্যাহত করে এবং মানুষের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলে, এসব ঘটনা তা আবারও দেখিয়েছে। তার মতে, এগুলো বিচ্ছিন্ন ঘটনা নয়, এ ধরনের হামলা মোকাবিলায় সম্মিলিত প্রস্তুতি প্রয়োজন।
ইতালিতে অন্তত চারটি কো-অপ সুপারমার্কেট ও তাসকানির একটি ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটির সরকার গোয়েন্দাপ্রধানদের সঙ্গে বৈঠক করেছে। তবে হামলার প্রভাব সীমিত বলে জানিয়েছে তারা। বেলজিয়ামে কয়েক ডজন দোকানে হিমায়ন ব্যবস্থা বিকল হয়েছে। দেশটির ফেডারেল প্রসিকিউটররা তদন্ত শুরু করেছেন।
আয়ারল্যান্ডে সুপারভ্যালুর ১৩টি দোকান আক্রান্ত হয়েছে। পর্তুগালে সাতটি ইন্টারমার্শে দোকানে সমস্যা দেখা দিয়েছে। জার্মানি, সুইডেন, ফিনল্যান্ড, নেদারল্যান্ডস ও এস্তোনিয়ার বিভিন্ন দোকানেও হিমায়ন ব্যবস্থায় বিঘ্ন ঘটেছে।
এদিকে যুক্তরাজ্যের জাতীয় সাইবার নিরাপত্তা কেন্দ্র দেশটির খুচরা বিক্রেতাদের ফ্রিজের তাপমাত্রা নিয়ন্ত্রণকারী সফটওয়্যার হালনাগাদ করার পরামর্শ দিয়েছে। সংস্থাটির প্রধান রিচার্ড হর্ন জানিয়েছেন, দেশটির খাদ্য সরবরাহ ব্যবস্থার বিভিন্ন পর্যায়ে ঝুঁকিপূর্ণ প্রযুক্তি কাজে লাগানোর ঘটনা পাওয়া গেছে। সম্ভাব্য ঝুঁকিতে থাকা প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করা হচ্ছে।
ইইউর কর্মকর্তাদের আশঙ্কা, এসব হামলা খাদ্য সরবরাহ ব্যবস্থায় আরও বড় ধরনের বিঘ্ন তৈরির চেষ্টা হতে পারে।
সূত্র: বিবিসি
সূত্র: নতুন আরএসএস সোর্স
জাতীয় বিভাগের আরও খবর
-
১
অসুস্থ মাকে হাসপাতালে নেওয়ার পথে ছেলের মৃত্যু
সারাবাংলা -
২
বাংলাদেশের নিরাপত্তা নিয়ে উদ্বেগ নেই: ভারত কোচ
খেলাধুলা -
৩
পদ্মা ব্যারাজ ও দ্বিতীয় পদ্মা সেতু হওয়া খুব জরুরি: সংস্কৃতি প্রতিমন্ত্রী
জাতীয় -
৪
ক্রিকেটের গণ্ডি পেরিয়ে ফুটবলের বিশ্বমঞ্চে জাবেদ আলী
জাতীয় -
৫
কৃষিপণ্যে আমদানিনির্ভরতা কমিয়ে রপ্তানিমুখী হবে সরকার: কৃষিমন্ত্রী
জাতীয় -
৬
নিখোঁজের ২ দিন পর মিলল স্কুলছাত্রীর মরদেহ
জাতীয় -
৭
সুনামগঞ্জে ৪০ বাড়িতে লুটপাটের অভিযোগ, খোয়া গেছে অর্ধকোটি টাকার সম্পদ
জাতীয় -
৮
শুক্রবার যেসব এলাকায় ৬ ঘণ্টা থাকবে না বিদ্যুৎ
জাতীয় -
৯
কীর্তনখোলা নদীতে ফুটবল তুলতে নেমে আর ফেরেনি জুনায়েদ
জাতীয় -
১০
কৃষকের খরচ কমাতে সৌরবিদ্যুতের আওতায় আনা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী
জাতীয় -
১১
তাহসিফের মৃত্যুরহস্য উদঘাটনে তৃতীয় দফায় রিমান্ডে দীপ
জাতীয় -
১২
আন্দোলনে ঢুকে ফ্যাসিস্টদের দোসররা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে: আইয়ুব খান
জাতীয় -
১৩
সীমান্তে ৬৩ লাখ টাকার ভারতীয় আতশবাজি জব্দ
জাতীয় -
১৪
রোনালদোর বিদায়ে ‘এক শব্দে’ নেইমারের বার্তা
জাতীয় -
১৫
‘সুপার সাব’ ইব্রাহিমের গোলেই বাংলাদেশের বাজিমাত
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১০
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৩
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন