|
| |
রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

ইংল্যান্ডে খেলা হামজাকে দেখে ‘অবাক’ হয়েছেন পাকিস্তান কোচ

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৮ নভেম্বর, ২০২৬, ০১:৫২ পিএম
২৬২ পঠিত
ইংল্যান্ডে খেলা হামজাকে দেখে ‘অবাক’ হয়েছেন পাকিস্তান কোচ
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
সাফ চ্যাম্পিয়নশিপ-২০২৬

সাফ চ্যাম্পিয়নশিপে প্রথম জয় পেয়েছে পাকিস্তান। মালদ্বীপকে হারিয়ে জয় পাওয়ার পর সেমিফাইনালে প্রতিপক্ষ নিয়ে প্রশ্ন করা হয় পাকিস্তান কোচ নলবারতো সোলানোকে। তিনি জানান, যে কোনো ম্যাচের জন্য প্রস্তুত থাকবে তার দল। একইসাথে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা খেলা হামজাকে দেখে অবাক হয়েছেন তিনি। সাফের নিয়ম অনুযায়ী পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল সেমিফাইনালে খেলবে। সেক্ষেত্রে পাকিস্তান রানার্সআপ হলে এবং বাংলাদেশ ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হলে স্বাগতিকদের বিপক্ষে খেলা পড়তে পারে পাকিস্তানের। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী পাকিস্তান সেমিফাইনাল নিশ্চিত করেছে। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে পাকিস্তানের কোচ সোলানো বলেন, ‘আমাদের জন্য এই প্রতিযোগিতাটি দল প্রস্তুত করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভারত, বাংলাদেশ, ভুটান ভালো জাতীয় দলগুলোর পর্যায়ে আছে। এই সমস্ত প্রতিযোগিতা আমাদের ভবিষ্যৎ প্রস্তুতির জন্য সাহায্য করে।’ ‘আমরা জানি আমাদের ফুটবলে যেকোনো চ্যালেঞ্জের জন্য প্রস্তুত থাকতে হবে। আপনি যাই ভাবুন না কেন সেমিফাইনাল সহজ না। আমাদের সব জাতীয় দলের প্রতি শ্রদ্ধা রয়েছে। আমরা একটি শক্তিশালী দল, শক্তিশালী জাতীয় দল গড়ে তুলছি। সুতরাং, যা-ই ঘটুক না কেন, আমাদের যাই আসুক না তার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে।’ হামজা চৌধুরীর প্রসঙ্গ আসায় পেরুর এ কোচ জানান, ‘আপনাদের কিছু অভিজ্ঞ খেলোয়াড় আছে। প্রিমিয়ার লিগের খেলোয়াড় দেখে আমি বেশ অবাক হয়েছিলাম এবং আপনার এখানে আপনার একজন হিরো আছেন, যিনি লেস্টার সিটির হয়ে খেলেছেন।’ ‘তবে সাধারণ অর্থে বাংলাদেশ, এই সমস্ত এশিয়ান অঞ্চলে তাদের উন্নতি হয়েছে। তাদের খুব ভালো জাতীয় দল রয়েছে, তারা ভালো ফুটবল খেলে, তাদের অনেক প্রতিযোগিতা রয়েছে। সুতরাং, এখন আপনার নিজস্ব লিগ রয়েছে, যা ফুটবলের অগ্রগতির জন্য খুবই গুরুত্বপূর্ণ।’ ফাইনালের খেলার প্রত্যয় ব্যক্ত করে পাকিস্তান কোচ আরও বলেন, ‘সেমিফাইনালে যা-ই ঘটুক না কেন, আমাদের প্রস্তুত থাকতে হবে। প্রতিটি ম্যাচ, আপনি যে প্রতিটি পদক্ষেপই ফেলবেন তা কঠিন এবং কষ্টকর হবে। তাই আমি আশা করি আমরা একটি খুব ভালো সেমিফাইনাল খেলতে পারব। আমাদের লক্ষ্য হলো ফাইনালে পৌঁছানোর চেষ্টা করা।’