|
| |
রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

‘যার বিয়া তার খবর নাই!’ বিয়ের খবর নিয়ে আসাদ নূরের রসিকতা

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৮ নভেম্বর, ২০২৬, ০৫:৫৬ পিএম
৩৪৫ পঠিত
‘যার বিয়া তার খবর নাই!’ বিয়ের খবর নিয়ে আসাদ নূরের রসিকতা
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
‘যার বিয়া তার খবর নাই, বাঙ্গুদের ঘুম নাই’- বিয়ের খবর নিয়ে এমন রসাত্মক মন্তব্য করে নিজের ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন অনলাইন অ্যাক্টিভিস্ট ও ব্লগার আসাদুজ্জামান নূর; যিনি আসাদ নূর নামে পরিচিত। রোববার (৮ নভেম্বর) দেওয়া তার ওই পোস্টের কমেন্টবক্সে কালবেলার ফোটোকার্ড ঘিরে শুরু হয় হাস্যরস ও আলোচনা। একপর...
‘যার বিয়া তার খবর নাই, বাঙ্গুদের ঘুম নাই’- বিয়ের খবর নিয়ে এমন রসাত্মক মন্তব্য করে নিজের ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন অনলাইন অ্যাক্টিভিস্ট ও ব্লগার আসাদুজ্জামান নূর; যিনি আসাদ নূর নামে পরিচিত। রোববার (৮ নভেম্বর) দেওয়া তার ওই পোস্টের কমেন্টবক্সে কালবেলার ফোটোকার্ড ঘিরে শুরু হয় হাস্যরস ও আলোচনা। একপর্যায়ে ফটোকার্ডটি নিয়ে নিজেও রসিকতায় মেতে ওঠেন আসাদ নূর। তার ছোট্ট এক মন্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হয় হাসির পরিবেশ। ঘটনার সূত্রপাত হয় রোববার আসাদ নূরের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে। লাভ ইমোজিযুক্ত ব্যাকগ্রাউন্ডে তিনি লেখেন, ‘যার বিয়া তার খবর নাই বাঙ্গুদের ঘুম নাই’। পোস্টটির কমেন্টবক্সে ‘এসপি প্রসেনজিৎ হাউলাদার জয়ন্ত’ নামে এক ফেসবুক ব্যবহারকারী জনপ্রিয় গণমাধ্যম কালবেলার একটি ফটোকার্ডের স্ক্রিনশট শেয়ার করেন। ওই ফোটোকার্ডে ‘পরপর ৩ স্ত্রী কি আসাদ নূর? নানা ‘কু’ নিয়ে জল্পনা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশের বিষয়টি দেখা যায়। কমেন্টে শেয়ার করা কালবেলার ফোটোকার্ডের স্ক্রিনশট দেখে চুপ থাকেননি আসাদ নূরও। বরং বিষয়টি নিয়ে মজার ছলে প্রতিক্রিয়া জানিয়ে তিনি লেখেন, ‘দোষ আড়ংয়ের পাঞ্জাবির।’ তার এই তাৎক্ষণিক ও রসাত্মক মন্তব্য ঘিরে অন্য নেটিজেনদের মধ্যেও হাস্যরসের সৃষ্টি হয়। কমেন্টবক্সে অনেকে নানা ধরনের মজার মন্তব্য করতে শুরু করেন। উল্লেখ্য, অনলাইন অ্যাক্টিভিস্ট ও ব্লগার হিসেবে পরিচিত আসাদ নূর বর্তমানে কানাডায় বসবাস করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিভিন্ন লেখা ও পোস্ট প্রায়ই আলোচনা-সমালোচনার জন্ম দেয়। এবার কালবেলার ফটোকার্ডের স্ক্রিনশটের জবাবে তার ‘দোষ আড়ংয়ের পাঞ্জাবির’ মন্তব্যটি ঘিরেও নেটিজেনদের মধ্যে হাস্যরস ছড়িয়ে পড়ে। সব মিলিয়ে বিয়ে নিয়ে তার মূল পোস্ট এবং পরবর্তী মন্তব্যের ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে।

সূত্র: নতুন আরএসএস সোর্স