এআইতে প্রম্পট ইঞ্জিনিয়ারিং কেন গুরুত্বপূর্ণ
গণমাধ্যম ডেক্স
জেনারেটিভ এআইয়ের (কৃত্রিম বুদ্ধিমত্তা) কাছ থেকে কাঙ্ক্ষিত ও নির্ভুল ফলাফল পেতে সঠিক নির্দেশনা দেওয়ার কৌশলকে বলা হয় প্রম্পট ইঞ্জিনিয়ারিং। এআই মডেলকে কোনো প্রশ্নের উত্তর দেওয়া, ছবি তৈরি করা, কোড লেখা কিংবা নির্দিষ্ট কোনো কাজ সম্পন্ন করার নির্দেশনা তৈরির প্রক্রিয়াই প্রম্পট ইঞ্জিনিয়ারিং।
জেনারেটিভ এআইয়ের তৈরি ফলাফলের মান অনেকাংশে নির্ভর করে ব্যবহারকারীর দেওয়া নির্দেশনার ওপর। প্রম্পট যত স্পষ্ট, সুনির্দিষ্ট ও তথ্যসমৃদ্ধ হবে, এআইয়ের কাছ থেকে তত ভালো ফলাফল পাওয়ার সম্ভাবনা বাড়বে। তবে প্রথমবার নির্দেশনা দিয়েই সব সময় প্রত্যাশিত ফলাফল পাওয়া যায় না। এ জন্য প্রম্পটের ভাষা, কাঠামো ও প্রয়োজনীয় তথ্য বারবার পরিমার্জন করতে হয়।
এআই মডেলকে কার্যকর নির্দেশনা দিতে হলে কাজের ধরন, প্রয়োজনীয় তথ্য এবং প্রত্যাশিত ফলাফল স্পষ্টভাবে উল্লেখ করা জরুরি। ছবি তৈরি, সফটওয়্যারের কোড লেখা, তথ্যের সারসংক্ষেপ তৈরি কিংবা নিবন্ধ রচনার মতো বিভিন্ন কাজে সঠিক নির্দেশনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যথাযথভাবে প্রম্পট তৈরি করা গেলে এআইয়ের তৈরি ফলাফলে ভুলের পরিমাণ কমে এবং পরবর্তী সময়ে সম্পাদনা ও সংশোধনের প্রয়োজনও কম হয়।
প্রম্পট ইঞ্জিনিয়ারিং কেন গুরুত্বপূর্ণ
জেনারেটিভ এআইয়ের ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ের গুরুত্বও বাড়ছে। কারণ, এআই মডেল কতটা কার্যকরভাবে ব্যবহারকারীর চাহিদা পূরণ করতে পারবে, তা অনেকাংশে নির্ভর করে তাকে কীভাবে নির্দেশনা দেওয়া হচ্ছে তার ওপর। অস্পষ্ট বা অসম্পূর্ণ নির্দেশনা পেলে এআই ভুল উত্তর দিতে পারে কিংবা ব্যবহারকারীর প্রত্যাশা অনুযায়ী ফলাফল তৈরি করতে ব্যর্থ হতে পারে। অন্যদিকে সুপরিকল্পিত প্রম্পট এআইকে কাজের উদ্দেশ্য বুঝতে এবং সে অনুযায়ী উত্তর তৈরি করতে সহায়তা করে।
দ্বিতীয় পদ্মা সেতু হবে ওয়াই-টাইপ
বিভিন্ন শিল্প ও সেবা খাতে জেনারেটিভ এআইয়ের ব্যবহার বাড়ছে। তথ্য বিশ্লেষণ, কনটেন্ট তৈরি, সফটওয়্যার উন্নয়নসহ নানা কাজে এ প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে। এসব ক্ষেত্রে এআইয়ের সক্ষমতা যথাযথভাবে কাজে লাগাতে প্রম্পট ইঞ্জিনিয়ারিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর মাধ্যমে ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী এআইয়ের কাছ থেকে আরও নির্দিষ্ট, প্রাসঙ্গিক ও ব্যবহারযোগ্য ফলাফল পাওয়া যায়।
সূত্র: আইবিএম ডটকম
টেকবার্তার সঙ্গে যোগাযোগ: techbarta@prothomalo.com
সূত্র: প্রথম আলো
জাতীয় বিভাগের আরও খবর
-
১
ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস
লাইফস্টাইল -
২
ঢাকার উপেক্ষিত জনগোষ্ঠীর এলাকার বায়ুমান জানতে ‘ব্রিদিং ঢাকা’ প্রকল্প
জাতীয় -
৩
ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ২০১০
জাতীয় -
৪
প্রশান্ত মহাসাগরে দুই মাসের বেশি ভেসে থাকার পর নাবিক ও কুকুর উদ্ধার
জাতীয় -
৫
বাহুবলে যাচ্ছেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
জাতীয় -
৬
কারামুক্ত হয়েই জামায়াত আমিরের বাসায় আখতারুজ্জামান
জাতীয় -
৭
ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের পরিচালক হলেন মোহাম্মদ আবুল কালাম
জাতীয় -
৮
খুলনা থেকে শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
জাতীয় -
৯
দ্বিতীয় পদ্মা সেতু হবে ওয়াই-টাইপ
জাতীয় -
১০
শপথ নিলেন সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান
জাতীয় -
১১
সাত কিলোমিটার হেঁটে স্কুলে যেতেন, রেজিয়া এখন দুর্গম উপকূলের শিশুদের ‘প্রিয় ম্যাডাম’
জাতীয় -
১২
গাজায় অক্টোবরে ইসরায়েলি হামলায় ১৪ শিক্ষার্থীসহ নিহত ২২
জাতীয় -
১৩
ধ্বংসের পথে হবিগঞ্জের দেড়শ বছরের পুরোনো রাসবিহারী সাহার বাড়ি
জাতীয় -
১৪
যুক্তরাষ্ট্রে বেলুনের অংশ গলায় আটকে ১১ মাসের শিশুর মৃত্যু
জাতীয় -
১৫
দক্ষিণ এশিয়ায় এলপিজির দামে শীর্ষে বাংলাদেশ, পুড়ছে মধ্যবিত্তের পকেট
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৪
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১০
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১১
ডেমো নিউজ
সারাবাংলা -
১২
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১৩
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৪
ক্লাউড কম্পিউটিং খাতে তরুণদের কর্মসংস্থানের বিশাল সুযোগ
তথ্য-প্রযুক্তি -
১৫
ডেঙ্গু জ্বরের লক্ষণ ও বাসায় তাৎক্ষণিক করণীয় পদক্ষেপ
স্বাস্থ্য
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন