|
| |
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

ওয়ামিকা গাব্বির ব্ল্যাক ম্যাজিক

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৭ নভেম্বর, ২০২৬, ০৪:০০ এএম
৪২১ পঠিত
ওয়ামিকা গাব্বির ব্ল্যাক ম্যাজিক
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
ফ্যাশন-সচেতন অভিনেত্রী ওয়ামিকা গাব্বি। সম্প্রতি তাঁর আসন্ন চলচ্চিত্র ‘প্রহার’-এর প্রচারণায় অংশ নিয়ে কালো শাড়িতে এক অনবদ্য লুকে ক্যামেরাবন্দী হয়েছেন তিনি।

ফ্যাশন-সচেতন অভিনেত্রী ওয়ামিকা গাব্বি। সম্প্রতি তাঁর আসন্ন চলচ্চিত্র ‘প্রহার’-এর প্রচারণায় অংশ নিয়ে কালো শাড়িতে এক অনবদ্য লুকে ক্যামেরাবন্দী হয়েছেন তিনি।

ঐতিহ্য ও আধুনিকতার মিশেলে তৈরি তাঁর এই সাজ নজর কেড়েছে ফ্যাশনপ্রেমীদের।ওয়ামিকার পরনে ছিল কালো শাড়ি। তবে সাধারণ এই শাড়ির মূল আকর্ষণ এর জমকালো পাড়।

পুরো বর্ডার জুড়ে ফুটে উঠেছে বিভিন্ন রঙের সিকুইন, স্টোন ও বিডসের কাজ । শাড়ির সঙ্গে বৈপরীত্য তৈরি করতে সুন্দরী বেছে নিয়েছেন স্লিভলেস স্ট্র্যাপি ভেলভেট ব্লাউজ।

সুইটহার্ট নেকলাইন ও ভেলভেটের আভিজাত্য তাঁর সাজে যোগ করেছে আলাদা মাত্রা।
আশির দশকের ম্যাক্সিমালিস্ট ও রেট্রো গ্ল্যামারের আবহ ফুটিয়ে তুলতে চুলে রেখেছিলেন ভলিউমিনাস সফট কার্ল।

নিখুঁত উইংড আইলাইনার ও কাজলে টানা টানা চোখ দুটি হয়ে উঠেছে আরও আকর্ষণীয়।

সঙ্গে ন্যাচারাল গোলাপি  লিপস্টিক ও গালে হালকা ব্লাশের ছোঁয়া মেকআপ পরিপূর্ন করেছে ।

তবে সাজের অন্যতম আকর্ষণ ছিল গয়না নির্বাচন। গলায় ভারী কিছু না পরে কানে পরেছেন সোনালি ও মুক্তার সমন্বয়ে তৈরি ঐতিহ্যবাহী স্টেটমেন্ট ঝুমকা। এর সঙ্গে ছিল জমকালো কানচেইন। হাতে একাধিক বালা ও চুড়ি এবং আঙুলে  স্টেটমেন্ট আংটি তাঁর পুরো সাজে যোগ করেছে ভিন্ন মাত্রা।

ওয়ামিকা গাব্বির এই লুক ফ্যাশনপ্রেমীদের জন্য হতে পারে দারুণ অনুপ্রেরণা।  সঠিক অনুষঙ্গ ও আত্মবিশ্বাসের ছোঁয়ায় একটি সাধারণ কালো শাড়িকেও কতটা আকর্ষণীয় করে তোলা যায় সেটাই করে দেখান এই সুন্দরী অভিনেত্রী।

ছবি: ইন্সটাগ্রাম

সূত্র: প্রথম আলো