|
| |
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

কক্সবাজারে শিক্ষাসফরে যাওয়ার পথে উল্টে গেল বাস, শিক্ষকসহ দুজন নিহত

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৭ নভেম্বর, ২০২৬, ০৬:৪৪ এএম
১৮৫ পঠিত
কক্সবাজারে শিক্ষাসফরে যাওয়ার পথে উল্টে গেল বাস, শিক্ষকসহ দুজন নিহত
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
গতকাল রাত ১০টার দিকে মাদ্রাসা থেকে দুটি বাসে শতাধিক শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও অভিভাবক কক্সবাজারের উদ্দেশে রওনা হন। ভোর চারটার দিকে এটি উল্টে যায়।

কক্সবাজারে শিক্ষাসফরে যাওয়ার পথে চট্টগ্রামের সাতকানিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস উল্টে গেছে। এতে এক মাদ্রাসাশিক্ষকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ শিক্ষার্থী-শিক্ষক ও অভিভাবক আহত হয়েছেন।

আজ শনিবার ভোর চারটার দিকে উপজেলার কেরানীহাট রেলক্রসিং-সংলগ্ন খুনি বটতল এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল সুন্নিয়া ইসলামিয়া মাদ্রাসার অর্থনীতি বিভাগের প্রভাষক সোহানা আফরোজ (৪৫) ও একই মাদ্রাসার বাংলা বিভাগের প্রভাষক নাদেরা আফরোজের স্বামী সাখাওয়াত হোসেন (৫৬)।

পুলিশ জানায়, গতকাল শুক্রবার রাত ১০টার দিকে মাদ্রাসা থেকে দুটি বাসে করে শতাধিক শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও অভিভাবক কক্সবাজারের উদ্দেশে রওনা হন। ভোর চারটার দিকে পেছনে থাকা বাসটি কেরানীহাট এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পশ্চিম পাশের ডোবায় পড়ে যায়। বাসটিতে প্রায় ৫০ জন ছিলেন। পরে স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও পুলিশ আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলার বিভিন্ন হাসপাতালে পাঠায়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসকেরা দুজনকে মৃত ঘোষণা করেন।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আবছার প্রথম আলোকে বলেন, ‘আমাদের ধারণা, দ্রুতগতি ও চালকের চোখে ঘুম থাকার কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়েছে। দুজনের মরদেহ ও দুর্ঘটনাকবলিত বাস বর্তমানে থানা হেফাজতে আছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’

সূত্র: প্রথম আলো