|
| |
সোমবার, ০২ নভেম্বর, ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

নেতানিয়াহুর বিরুদ্ধে ভোটের ফলকে ‘অবৈধ’ প্রমাণের চেষ্টার অভিযোগ

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০২ নভেম্বর, ২০২৬, ০১:৫০ এএম
২৬১ পঠিত
নেতানিয়াহুর বিরুদ্ধে ভোটের ফলকে ‘অবৈধ’ প্রমাণের চেষ্টার অভিযোগ
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
ইসরায়েলের জাতীয় নির্বাচনের ফলাফল নিয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ‘বৈধতা প্রশ্নবিদ্ধ করার প্রচারণা’ চালানোর অভিযোগ তুলেছেন ইয়াশার পার্টির চেয়ারম্যান গাদি আইজেনকোট। গত সপ্তাহে অনুষ্ঠিত জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলে কেন্দ্রীয় নির্বাচন কমিটির চেয়ারম্যান নোয়াম সোহলবার্গের...
ইসরায়েলের জাতীয় নির্বাচনের ফলাফল নিয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ‘বৈধতা প্রশ্নবিদ্ধ করার প্রচারণা’ চালানোর অভিযোগ তুলেছেন ইয়াশার পার্টির চেয়ারম্যান গাদি আইজেনকোট। গত সপ্তাহে অনুষ্ঠিত জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলে কেন্দ্রীয় নির্বাচন কমিটির চেয়ারম্যান নোয়াম সোহলবার্গের বক্তব্যকে স্বাগত জানিয়েছেন তিনি। সোহলবার্গ জানিয়েছেন, নির্বাচন যথাযথভাবে অনুষ্ঠিত হয়েছে এবং ভোটে কারচুপি বা হস্তক্ষেপের বিষয়ে প্রকাশিত অধিকাংশ অভিযোগই মিথ্যা। রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে আইজেনকোট বলেন, নির্বাচনের ফলাফল অস্বীকার, জনগণের রায়কে প্রশ্নবিদ্ধ করা, একটি পুরো জনগোষ্ঠীকে অপবাদ দেওয়া এবং ইসরায়েলকে আরেক দফা নির্বাচনের দিকে ঠেলে দেওয়ার নিন্দনীয় ও উদ্দেশ্যপ্রণোদিত চেষ্টা ব্যর্থ হয়েছে। নেতানিয়াহু ও তার মিত্রদের বিরুদ্ধে আরব ভোটারদের উপস্থিতি বাড়াতে অবৈধ কর্মকাণ্ডের অভিযোগ তোলার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, যারা বুঝতে পেরেছে তারা নির্বাচনে হেরে গেছে, কেবল তারাই এমন প্রকাশ্য বৈধতা-বিরোধী প্রচারণায় নামতে পারে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ওপর জনগণের আস্থা আরও ক্ষতিগ্রস্ত হলেও তারা এ প্রচারণা চালিয়ে যাচ্ছে। আইজেনকোট আরও বলেন, নির্বাচনের ফলাফল বৈধ ও স্পষ্ট। তাই পেছনের অপপ্রচার ও ঘণ্টায় ঘণ্টায় ছড়ানো বক্তব্যে কান না দেওয়ার জন্য ইসরায়েলিদের প্রতি আহ্বান জানান তিনি। তার ভাষায়, বর্তমান সরকারের সংসদে সংখ্যাগরিষ্ঠতা নেই এবং সরকার রাজনৈতিকভাবে পরাজিত হয়েছে। সূত্র: টাইমস অব ইসরায়েল

সূত্র: কালবেলা