|
| |
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৭ নভেম্বর, ২০২৬, ০৯:৩৯ পিএম
৪৩৭ পঠিত
কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
হবিগঞ্জের নবীগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে কাভার্ডভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুজন। শনিবার (৭ নভেম্বর) বিকেলে উপজেলার পানিউমদা ইউনিয়নের বড়চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বাহুবল উপজেলার ২ নম্বর পুটিজুরি ইউনিয়নের কল্যাণপুর গ্রামের গোবিন্দ পাল ও...
হবিগঞ্জের নবীগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে কাভার্ডভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুজন। শনিবার (৭ নভেম্বর) বিকেলে উপজেলার পানিউমদা ইউনিয়নের বড়চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বাহুবল উপজেলার ২ নম্বর পুটিজুরি ইউনিয়নের কল্যাণপুর গ্রামের গোবিন্দ পাল ও স্বর্ণা পালের ছেলে গিরিরাজ পাল (১) ও নবীগঞ্জ সদর ইউনিয়নের পূর্ব জাহিদপুর গ্রামের কুরুশ আলীর ছেলে সাইদুর রহমান (২৪)। আহতরা হলেন নিহত শিশুর বাবা-মা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে যাত্রী নিয়ে সিএনজিচালিত অটোরিকশাটি মহাসড়কে ওঠার সময় বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যান ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনায় শিশুটিসহ তার বাবা-মা এবং অটোরিকশায় থাকা যুবক সাইদুর রহমান গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশু গিরিরাজ পালকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সাইদুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে নেওয়ার পথে তাজপুর এলাকায় তার মৃত্যু হয়। শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী বলেন, দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সূত্র: নতুন আরএসএস সোর্স