খুলনার ইন্দ্রমোহন সুইটসের ১৩৬ বছরের ঐতিহ্যবাহী মিষ্টি, বিশেষত্ব কী
গণমাধ্যম ডেক্স
খুলনার বড় বাজারের বিখ্যাত মিষ্টির দোকান ‘ইন্দ্রমোহন সুইটস’। ১৮৯০ সালে তৎকালীন সাহেবের বাজারের হেলাতলা রোডে গোলপাতার ঘরে এই দোকানের যাত্রা শুরু করেন মানিকগঞ্জের ধূলসরা গ্রামের ইন্দ্রমোহন দে। সময়ের পরিক্রমায় সেই ঘর দ্বিতল দালানে রূপ নিলেও দীর্ঘ ১৮ বছর আইনি লড়াই শেষে ২০১৯ সালে দোকানটি ১৭ নম্বর হেলাতলা রোডের মসজিদ গলিতে স্থানান্তরিত হয়।
প্রতিষ্ঠাতা ইন্দ্রমোহন দে টানা ৮২ বছর দোকানটি পরিচালনা করে ১৯৭২ সালে মারা যান। এরপর তাঁর ছেলে বেণীমাধব দে এবং পরে নাতি সঞ্জয় দে এর হাল ধরেন। ২০১৯ সালে মালিকপক্ষ প্রবাসে স্থায়ী হলে দীর্ঘ ৪৫ বছর ধরে কারিগর হিসেবে কাজ করা কমলচন্দ্র সরকার প্রতিষ্ঠানটির দায়িত্ব নেন। বর্তমানে তিনিই এটি পরিচালনা করছেন, তবে মালিকেরা বিদেশ থেকে নিয়মিত খোঁজখবর রাখছেন।
কমলচন্দ্র সরকার প্রথম আলোকে জানান, ১৩৬ বছর আগে যে পাঁচ পদের মিষ্টি দিয়ে ব্যবসা শুরু হয়েছিল, আজও কেবল সেগুলোই বানানো হয়। পানতুয়া, রসগোল্লা, চমচম, সন্দেশ ও দানাদার—এই পাঁচ মিষ্টির রেসিপি আর প্রক্রিয়ায় কোনো পরিবর্তন আসেনি। স্থানীয় খামারের গরুর খাঁটি দুধের ছানা দিয়ে তৈরি এসব মিষ্টিতে কোনো আটা বা সুজি মেশানো হয় না। পানতুয়া ভাজা হয় খাঁটি ঘি দিয়ে, আর রসগোল্লা ও দানাদারের ভেতরে থাকে খাঁটি ক্ষীর। মুখে দিলেই মাখনের মতো গলে যায় এসব মিষ্টি। শুধু স্বাদ নয়, পরিবেশনেও রয়েছে শতবর্ষী ঐতিহ্য। আজও ক্রেতাদের কলাপাতায় মুড়ে মিষ্টি দেওয়া হয়। দোকানের ভেতরে বসে খেতে চাইলে চামচ দেওয়া হয় না, খেতে হয় হাত দিয়েই।
দেশের সীমানা পেরিয়ে অনন্য এই স্বাদ ও ঘ্রাণের সুখ্যাতি ছড়িয়ে পড়েছে। সাবেক মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলারসহ বহু বিদেশি পর্যটক এই মিষ্টির প্রশংসা করেছেন। রবার্ট মিলার মুগ্ধ হয়ে কমল সরকারকে নিউইয়র্কে দোকান খোলার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু প্রতিষ্ঠানের প্রতি অকৃত্রিম ভালোবাসায় কমল সেই প্রস্তাব ফিরিয়ে দেন।
এত সুনাম ও ঐতিহ্য থাকা ইন্দ্রমোহন সুইটসের কোনো শাখা নেই। কমলচন্দ্র সরকার বলেন, ‘বিশুদ্ধ উপকরণ আর পদ্ধতিই আমাদের সুখ্যাতি দিয়েছে। বেশি মিষ্টি বানানো বা ব্যবসা বাড়ানোর চেয়ে আমরা গুণগত মানের ওপরই বেশি জোর দিই। শুরুর দিকে যে পরিমাণ মিষ্টি তৈরি হতো, আজও ঠিক ততটুকুই হয়।’ গুণগত মানের এই আপসহীন নীতির কারণেই ক্রেতাদের চাহিদায় টিকে আছে শতবর্ষী ঐতিহ্যবাহী এই ইন্দ্রমোহন সুইটস।
সূত্র: প্রথম আলো
জাতীয় বিভাগের আরও খবর
-
১
রোনালদোর অর্জনের পুনরাবৃত্তি অসম্ভব, বললেন ইনফান্তিনো
খেলাধুলা -
২
সহজেই নষ্ট হচ্ছে মোটরসাইকেলের ফুয়েল ট্যাংক, কারণ কী
জাতীয় -
৩
বর্ষপূর্তি উপলক্ষে স্পার্ক গিয়ারে পোশাকসহ বিভিন্ন পণ্যে ৩০ শতাংশ পর্যন্ত ছাড়
জাতীয় -
৪
পাকিস্তানি ঐতিহ্যের ছোঁয়ায় মিস ইউনিভার্সের মঞ্চে মিসবাহ
লাইফস্টাইল -
৫
আলোচনায় রোনালদোর জার্সি, পর্তুগাল কি পারবে অবসরে পাঠাতে?
জাতীয় -
৬
সংবিধানে আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপনের প্রতিশ্রুতি স্বরাষ্ট্রমন্ত্রীর
জাতীয় -
৭
হাম উপসর্গে আরও ৪ মৃত্যু
জাতীয় -
৮
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা কর্মসূচি
জাতীয় -
৯
হাসানের ৬ শিকারের দিনে বাংলাদেশ হারাল ৩ উইকেট
জাতীয় -
১০
১৪ দিন পর অমিতাভের বাংলোয় ফের বোমা হামলার হুমকি
বিনোদন -
১১
জাতীয় চার নেতার নামের জাহাজের নাম বদল
জাতীয় -
১২
কর্মসূচিতে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন মন্ত্রী, নেওয়া হলো হাসপাতালে
সারাবাংলা -
১৩
ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৪৪, মামলা ৬২
জাতীয় -
১৪
পটুয়াখালীতে বিএনপির কার্যালয় ভেঙে ৩২ ইঞ্চি এলইডি নিয়ে গেল দুর্বৃত্তরা
জাতীয় -
১৫
৮ মাসে দুর্নীতির একটি পয়সাও পকেটে ঢোকেনি, ভবিষ্যতেও ঢুকবে না: এমপি মাসুদ
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১০
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৩
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন