|
| |
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

আলোচনায় রোনালদোর জার্সি, পর্তুগাল কি পারবে অবসরে পাঠাতে?

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৬ নভেম্বর, ২০২৬, ০৫:০১ পিএম
৩৩০ পঠিত
আলোচনায় রোনালদোর জার্সি, পর্তুগাল কি পারবে অবসরে পাঠাতে?
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
দীর্ঘদিন ধরেই আলোচনায় ছিল ক্রিশ্চিয়ানো রোনালদোর অবসর। অবশেষে বৃহস্পতিবার আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় বলে দিয়েছেন সিআর সেভেন। বার্তা ছিল পরিষ্কার। দ্য মাদেইরা মিসাইল তার মশাল হস্তান্তর করলেন, পর্তুগালের ইতিহাসের সবচেয়ে বিখ্যাত জার্সি এখন শূন্য হয়ে গেল। কিন্তু এখন এই জার্সির কী হবে? পর্তুগিজ লিজেন্ডক...

দীর্ঘদিন ধরেই আলোচনায় ছিল ক্রিশ্চিয়ানো রোনালদোর অবসর। অবশেষে বৃহস্পতিবার আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় বলে দিয়েছেন সিআর সেভেন। বার্তা ছিল পরিষ্কার। দ্য মাদেইরা মিসাইল তার মশাল হস্তান্তর করলেন, পর্তুগালের ইতিহাসের সবচেয়ে বিখ্যাত জার্সি এখন শূন্য হয়ে গেল। কিন্তু এখন এই জার্সির কী হবে? পর্তুগিজ লিজেন্ডকে সম্মান জানিয়ে কি চিরতরে অবসরে পাঠানো হবে?

কী হতে চলেছে, সেই আভাস মিলেছিল আগেই। শেষ আন্তর্জাতিক বিরতি চলাকালে ডেনমার্ক ম্যাচের আগে জাতীয় দলের ক্যাম্প ছাড়েন রোনালদো। সাত নম্বর জার্সি ওঠে রাফায়েল লিয়াওয়ের গায়ে। পর্তুগিজ সংবাদপত্র ‘রেকর্ড’-এর তথ্য অনুযায়ী, আইন অনুযায়ী এই জার্সি শূন্য থাকবে না। উয়েফা আইন অনুযায়ী, ম্যাচের আগের দিন মাঝরাতের মধ্যেই সব জাতীয় দলগুলোকে ২৩ খেলোয়াড়ের চূড়ান্ত নম্বর জমা দিতে হয়। কোনো নম্বরই খালি রাখা যাবে না। কাউকে না কাউকে অবশ্যই সাত নম্বর জার্সি পরতে হবে, প্রত্যেক অফিসিয়াল ফিফা ম্যাচেই একই প্রক্রিয়া অনুসরণ করতে হবে।

তাই প্রত্যেক ক্যাম্পেই সাত নম্বর জার্সিতে একজন খেলোয়াড় থাকেই। এটা অস্বাভাবিক কিছু নয়। রোনালদোর ক্যারিয়ারেই ন্যানি, রিকার্ডো কারেসমা, ফ্যাবিও কোয়েন্ত্রাও, আন্দ্রে সিলভা, ব্রুমা, রিকার্ডো হোর্তা, মিগেল ভেলোসো তার অনুপস্থিতিতে সাত নম্বর জার্সি পরেছিলেন। পেদ্রো নেতো ও ত্রিনকাওকেও একই নম্বরের জার্সি পরে বেঞ্চে বসে থাকতে দেখা গেছে।

রোনালদোর মতো বড় মাপের খেলোয়াড়কে বিশেষ শ্রদ্ধা জানাতে সাত নম্বর জার্সি অবসরে পাঠানোর চিন্তা করতেই পারে পর্তুগাল ফুটবল ফেডারেশন। কিন্তু ফিফার আপত্তি বা ভেটোর কারণে তা সম্ভব নয়। খেলোয়াড় যত বড়ই হোক না কেন জাতীয় দলের কোনো জার্সিকে অবসরে পাঠানো কঠোরভাবে নিষিদ্ধ করে ফিফা। এমনকি যতই আবেগের ঝড় উঠুক না কেন। ফিফা জাতীয় দলের খেলোয়াড়ের নম্বর অবসরে পাঠিয়ে শ্রদ্ধা জানানোর অনুমতি দেয় না, যদিও ক্লাব পর্যায়ে এর অনুমতি রয়েছে। শুধু রোনালদো কেন, এর আগে ডিয়েগো ম্যারাডোনা ও লিওনেল মেসির ব্যাপারেও জার্সি অবসরে পাঠানোর অনুরোধ জানিয়েছিল আর্জেন্টিনা। কিন্তু পারেনি।

রোনালদোর অতীতও বলে, কোনো একক খেলোয়াড়ের ওপর নির্ভর করে না এই জার্সি। তিনি শুরুতে ১৬ নম্বর জার্সি পরে খেলেন। ২০০৪ সালের ইউরো থেকে ২০০৬ বিশ্বকাপ পর্যন্ত তাকে ১৭ নম্বর জার্সিতে খেলতে দেখা গেছে। এই জার্সির মালিকানা তিনি নিজের করে নেন ২০০৭ সাল থেকে।

সিআর সেভেন যুগ শেষ, কিন্তু জাতীয় দলের সাত নম্বর জার্সির নয়। নতুন উত্তরাধিকারের খোঁজে এই ঐতিহাসিক জার্সি, কারণ নম্বরের ক্ষেত্রে ফিফার নিয়ম লিজেন্ডদের স্বীকৃতি দেয় না।

সূত্র: নতুন আরএসএস সোর্স