|
| |
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

গাজীপুরে ঝুট গুদামে আগুন

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৫ নভেম্বর, ২০২৬, ১১:৫৯ এএম
৪৩৮ পঠিত
গাজীপুরে ঝুট গুদামে আগুন
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
গাজীপুরের কাশিমপুরের সারাবো এলাকায় ঝুট গুদামে অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিসের তিন ইউনিটের ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সোয়া ১০টার দিকে অগ্নিকাণ্ড ঘটে বলে জানিয়েছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী। তিনি জানান, বৃহস্পতিবার সকাল...

গাজীপুরের কাশিমপুরের সারাবো এলাকায় ঝুট গুদামে অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিসের তিন ইউনিটের ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সোয়া ১০টার দিকে অগ্নিকাণ্ড ঘটে বলে জানিয়েছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী।

তিনি জানান, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কোনবাড়ি ও কাশিমপুরে সীমান্তবর্তী তালতলা এলাকার একটি ঝুট গুদামে আগুন লাগে। খবর পেয়ে ভোগড়া মডার্ন ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ৪৫ মিনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে। আগুনের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে জানান তিনি।

সূত্র: নতুন আরএসএস সোর্স