|
| |
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

গাজীপুর পল্লী বিদ্যুৎ এলাকায় দুজন পোশাক শ্রমিক নিহতের গুজব

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০২ নভেম্বর, ২০২৬, ০৫:২৬ পিএম
১৮২ পঠিত
গাজীপুর পল্লী বিদ্যুৎ এলাকায় দুজন পোশাক শ্রমিক নিহতের গুজব
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
গাজীপুর পল্লী বিদ্যুৎ এলাকায় দুজন পোশাক শ্রমিক নিহত হয়েছেন বলে একটি দাবি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। তবে অনুসন্ধানে জানা গেছে, প্রচারিত দাবিটি সঠিক নয়। গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষে কয়েকজন আহত হলেও কেউ নিহত হননি। বিস্তারিত প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে গাজীপুরে পো...

গাজীপুর পল্লী বিদ্যুৎ এলাকায় দুজন পোশাক শ্রমিক নিহত হয়েছেন বলে একটি দাবি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

তবে অনুসন্ধানে জানা গেছে, প্রচারিত দাবিটি সঠিক নয়। গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষে কয়েকজন আহত হলেও কেউ নিহত হননি।

বিস্তারিত

প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভের একাধিক সংবাদ (১, ২) পাওয়া যায়। সেগুলোতে বলা হয়েছে, আজ (২ নভেম্বর) সকাল থেকে গাজীপুরের ঢাকা- টাঙ্গাইল মহাসড়কের সফিপুর পল্লী বিদ্যুৎ ও চন্দ্রা এলাকায় মহাসড়ক অবরোধ করেছিল পোশাক শ্রমিকরা। পরে বেলা ১১টার দিকে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ও বিজিবি সদস্যরা ধাওয়া দেয়। এসময় আন্দোলনকারীদের ছোড়া ইটের আঘাতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও সাংবাদিকসহ একাধিক ব্যক্তি আহত হন। এছাড়া, বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশের ৩টি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে।

অর্থাৎ, নিহত হওয়ার কোনো তথ্য গণমাধ্যমে পাওয়া যায়নি।

পল্লী বিদ্যুৎ এলাকাটি গাজীপুরের কালিয়াকৈর থানার অধীনে। বিষয়টি অধিকতর যাচাইয়ের জন্য কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এগুলো গুজব। কেউ নিহত হননি।’

এছাড়া, কালবেলার কালিয়াকৈর থানা প্রতিনিধি মো. মনিরুজ্জামান বলেন, ‘আমি আজ সারাদিন ঘটনাস্থলে ছিলাম। নিহতের কোনো তথ্য পাইনি।’

অতএব, গাজীপুর পল্লী বিদ্যুৎ এলাকায় দুজন পোশাক শ্রমিক নিহত হওয়ার দাবিটি সঠিক নয়।

সূত্র: নতুন আরএসএস সোর্স