ফার্মেসিতে মিলবে ডানো ল্যাকটোজ রিডিউসড দুধ
গণমাধ্যম ডেক্স
ভোক্তাদের জন্য ডানো ল্যাক্টো রিডিউসড ফিলড মিল্ক পাউডার আরও সহজলভ্য করতে ফার্মাসিউটিক্যাল ও স্বাস্থ্যসেবা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান ফার্মা সল্যুশন্স বাংলাদেশ লিমিটেডের সঙ্গে চুক্তি করেছে আরলা ফুডস বাংলাদেশ। এ চুক্তির ফলে এখন থেকে ঢাকার বিভিন্ন ফার্মেসিতে পাওয়া যাবে পণ্যটি। এ লক্ষ্যে সম্প্রতি দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়।
চুক্তি অনুযায়ী, ঢাকার বিভিন্ন ফার্মেসিতে ল্যাক্টো রিডিউসডের একমাত্র পরিবেশক হিসেবে কাজ করবে ফার্মা সল্যুশন্স বাংলাদেশ। পর্যায়ক্রমে দেশের অন্যান্য এলাকাতেও পণ্যটি সরবরাহ করা হবে।
সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরলা ফুডস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক লরেন্ট পন্টি, হেড অব সেলস মাহের-ই-খোদা এবং হেড অব মার্কেটিং, করপোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড সাসটেইনেবিলিটি আনোয়ারুল আমিন। ফার্মা সল্যুশন্স বাংলাদেশ লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান একরাম হোসেন, প্রধান নির্বাহী কর্মকর্তা পল্লব চক্রবর্তী এবং হেড অব মার্কেটিং অ্যান্ড সেলস অশোক কুমার চক্রবর্তীসহ অন্য কর্মকর্তারা।
দুধে থাকা ল্যাকটোজ নামের শর্করা অনেকেই হজম করতে পারেন না। নিয়মিত দুধ পান করলে অনেক সময় পেট ফাঁপা, গ্যাস বা পেটে অস্বস্তির মতো সমস্যা হতে পারে। এ ধরনের ভোক্তাদের কথা বিবেচনা করে তৈরি করা হয়েছে ডানো ল্যাক্টো রিডিউসড ফিলড মিল্ক পাউডার।
আরলা ফুডস বাংলাদেশের তথ্য অনুযায়ী, সাধারণ ফিলড মিল্ক পাউডারে ল্যাকটোজের পরিমাণ প্রায় ৩৬ শতাংশ। ডানো ল্যাক্টো রিডিউসড ফিলড মিল্ক পাউডারে তা কমিয়ে প্রায় ৩ শতাংশ করা হয়েছে। তবে দুধের সকল পুষ্টিগুণ অক্ষুণ্ন রাখা হয়েছে। এতে রয়েছে প্রোটিন, ভিটামিন এ ও ভিটামিন ডি৩-এর মতো প্রয়োজনীয় পুষ্টি উপাদান। ল্যাক্টো রিডিউসড বাংলাদেশের প্রথম ল্যাক্টো রিডিউসড ফিলড মিল্ক পাউডার।
নতুন এ অংশীদারিত্ব সম্পর্কে আরলা ফুডস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক লরেন্ট পন্টি বলেন, ‘হজমের অস্বস্তির কারণে ভোক্তারা যেন প্রয়োজনীয় দুগ্ধজাত পুষ্টি থেকে দূরে না থাকেন, সেটিই আমাদের লক্ষ্য। ফার্মেসির মাধ্যমে সরবরাহের ফলে যারা তুলনামূলক সহজপাচ্য ও পুষ্টিকর দুধের বিকল্প খুঁজছেন, তাদের কাছে ডানো ল্যাক্টো রিডিউসড আরও সহজলভ্য হবে।’
কুড়িগ্রামে এনসিপি নেতার পদত্যাগ
ফার্মা সল্যুশন্স বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান একরাম হোসেন বলেন, ঢাকাজুড়ে পণ্যটি ভোক্তাদের কাছে পৌঁছে দিতে প্রতিষ্ঠানটির স্বাস্থ্যসেবা পণ্য বিতরণ নেটওয়ার্ক কাজে লাগানো হবে। পরবর্তী সময়ে দেশের অন্যান্য এলাকাতেও বিতরণ কার্যক্রম সম্প্রসারণ করা হবে।
ল্যাকটোজ হজমে সমস্যা হলে অনেকে দুধ ও দুগ্ধজাত খাবার খাওয়া কমিয়ে দেন বা এড়িয়ে চলেন। কম ল্যাকটোজযুক্ত এ দুধ তাদের জন্য একটি বিকল্প হতে পারে।
সূত্র: নতুন আরএসএস সোর্স
জাতীয় বিভাগের আরও খবর
-
১
মানবাধিকার লঙ্ঘনের ঘটনা পর্যালোচনা করবে সংসদীয় ককাস
জাতীয় -
২
বাংলাদেশের জ্বালানি পরিবহনের নিরাপত্তায় ইরান ভূমিকা রাখতে পারে না: রাষ্ট্রদূত
জাতীয় -
৩
ত্রিপুরায় বিএসএফের ওপর স্থানীয় বাসিন্দাদের হামলা, আহত ৩, গ্রেপ্তার ৯
জাতীয় -
৪
‘নিরপেক্ষ মজুরি বোর্ড যৌক্তিক ও ন্যায্য মজুরি নির্ধারণ করবে’
অর্থনীতি -
৫
প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সেরা কর্মী যাঁরা
জাতীয় -
৬
কটিয়াদীতে মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে এলোপাতাড়ি ছুরিকাঘাত, মারধর
জাতীয় -
৭
কিআ মিটিং ১১৫: অংশ নেবে যেভাবে
জাতীয় -
৮
চিকিৎসার জন্য ঢাকায় এসে এখনো আতঙ্কিত সেই মা-ছেলে
জাতীয় -
৯
ডিসেম্বরের মধ্যেই পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ঘোষণা: মাহদী আমিন
জাতীয় -
১০
রফতানি ব্যাহত, কারখানায় আগুন: কতটা ক্ষতির মুখে পোশাকশিল্প?
অর্থনীতি -
১১
সংযোগ বিচ্ছিন্ন করায় পল্লী বিদ্যুতের দুই কর্মীকে পিটিয়ে জখম
জাতীয় -
১২
নতুন বাস্তবতার উপযোগী হয়ে ওঠার অঙ্গীকার
জাতীয় -
১৩
কুড়িগ্রামে এনসিপি নেতার পদত্যাগ
জাতীয় -
১৪
কাতারে বৃষ্টির জন্য বিশেষ ইস্তিস্কার নামাজের ডাক আমিরের
আন্তর্জাতিক -
১৫
বাগেরহাট যাচ্ছেন প্রধানমন্ত্রী, অফিসার্স ফোরামের শুভেচ্ছা
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১০
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১১
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১২
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৩
Test Sports News 3
খেলা -
১৪
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১৫
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন