|
| |
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

চিকিৎসক-শিক্ষাবিদসহ বেশ কয়েকজনকে ধরে নিয়ে গেছে আরএসএফ

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৫ নভেম্বর, ২০২৬, ০৪:২২ পিএম
১৮৩ পঠিত
চিকিৎসক-শিক্ষাবিদসহ বেশ কয়েকজনকে ধরে নিয়ে গেছে আরএসএফ
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
সুদানের পশ্চিমাঞ্চলীয় শহর আল-জুনেইনায় চিকিৎসক ও শিক্ষাবিদসহ কয়েক ডজন পেশাজীবীকে আটক করেছে আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)। বুধবার (৪ নভেম্বর) সুদান ডক্টরস নেটওয়ার্ক এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। মার্কিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে সংগঠনটি জানায়, পশ্চিম দারফুর রাজ্যে...
সুদানের পশ্চিমাঞ্চলীয় শহর আল-জুনেইনায় চিকিৎসক ও শিক্ষাবিদসহ কয়েক ডজন পেশাজীবীকে আটক করেছে আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)। বুধবার (৪ নভেম্বর) সুদান ডক্টরস নেটওয়ার্ক এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। মার্কিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে সংগঠনটি জানায়, পশ্চিম দারফুর রাজ্যের আল-জুনেইনা শহরে আরএসএফের হাতে কয়েক ডজন পেশাজীবী আটক থাকার খবর পাওয়া যাচ্ছে। তাদের নিরাপত্তা ও মানবিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সংগঠনটি। বিবৃতিতে আরও বলা হয়, আটক ব্যক্তিদের নিরাপত্তা এবং তাদের মানবিক কল্যাণ নিয়ে গুরুতর আশঙ্কা তৈরি হয়েছে। উল্লেখ্য, ২০২৩ সালের এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী আরএসএফের মধ্যে সংঘাত চলছে। দীর্ঘ এই যুদ্ধে দেশটিতে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন। জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থাগুলোর হিসাব অনুযায়ী, সংঘাতের কারণে প্রায় ১ কোটি ৩০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। চলমান সংঘাতের মধ্যে দেশটির বিভিন্ন অঞ্চলে সাধারণ মানুষের পাশাপাশি চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও অন্য পেশাজীবীদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ বাড়ছে। সূত্র: আনাদোলু এজেন্সি 

সূত্র: নতুন আরএসএস সোর্স