|
| |
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

চট্টগ্রামে শুরু হচ্ছে আকবার ৭ গ্রুপ একাডেমি কাপ ক্রিকেট 

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৮ নভেম্বর, ২০২৬, ১১:৫৫ পিএম
২৩৮ পঠিত
চট্টগ্রামে শুরু হচ্ছে আকবার ৭ গ্রুপ একাডেমি কাপ ক্রিকেট 
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
দীর্ঘদিন ধরে প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে থাকা চট্টগ্রামের একাডেমি পর্যায়ের ক্রিকেটারদের মাঠে ফেরাতে শুরু হচ্ছে আকবার ৭ গ্রুপ একাডেমি কাপ ক্রিকেট-২০২৬। আগামী ১০ নভেম্বর চট্টগ্রাম বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে পর্দা উঠবে এই টুর্নামেন্টের। টি-টোয়েন্টি ফরম্যাটের এ আয়োজনে অংশ নিচ্ছে চট্টগ্রাম ম...

দীর্ঘদিন ধরে প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে থাকা চট্টগ্রামের একাডেমি পর্যায়ের ক্রিকেটারদের মাঠে ফেরাতে শুরু হচ্ছে আকবার ৭ গ্রুপ একাডেমি কাপ ক্রিকেট-২০২৬। আগামী ১০ নভেম্বর চট্টগ্রাম বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে পর্দা উঠবে এই টুর্নামেন্টের। টি-টোয়েন্টি ফরম্যাটের এ আয়োজনে অংশ নিচ্ছে চট্টগ্রাম মহানগরীর ২১টি এবং চন্দনাইশ, সন্দ্বীপ ও বাঁশখালী উপজেলার তিনটিসহ মোট ২৪টি ক্রিকেট একাডেমি।

রোববার (৮ নভেম্বর) বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের বিস্তারিত তুলে ধরেন পরিচালনা কমিটির সদস্য সচিব মো. দিদারুল আলম চৌধুরী।

আয়োজকরা জানান, চট্টগ্রামে দীর্ঘদিন ধরে বিভিন্ন স্তরের নিয়মিত ক্রিকেট লিগ বন্ধ থাকায় প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন অনেক সম্ভাবনাময় তরুণ ক্রিকেটার। তাদের নিয়মিত খেলার সুযোগ তৈরি এবং তৃণমূল পর্যায়ে ক্রিকেটের চর্চা বাড়াতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

টুর্নামেন্টে অংশগ্রহণকারী ২৪টি দলকে আটটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি গ্রুপে রয়েছে তিনটি করে দল। গ্রুপ ’এ’-তে রয়েছে জুনিয়র ক্রিকেট ট্রেনিং একাডেমি, ড্রিম ক্রিকেট একাডেমি ও ইস্পাহানি ক্রিকেট একাডেমি। গ্রুপ ’বি’-তে মিলেনিয়াম ক্রিকেট একাডেমি, পোর্ট সিটি ক্রিকেট একাডেমি ও চিটাগং ক্রিকেট একাডেমি। গ্রুপ ’সি’-তে সানরাইজ ক্রিকেট একাডেমি, চিটাগং ইয়ুথ ক্রিকেট একাডেমি ও বাঁশখালী ক্রিকেট একাডেমি। গ্রুপ ’ডি’-তে সন্দ্বীপ ক্রিকেট একাডেমি, চট্টগ্রাম বন্দর স্পোর্টস কমপ্লেক্স ও নিও ক্রিকেট একাডেমি।

এ ছাড়া গ্রুপ ’ই’-তে চন্দনাইশ ক্রিকেট একাডেমি, সিএস ক্রিকেট একাডেমি ও এজে ক্রিকেট একাডেমি; গ্রুপ ’এফ’-এ উদীয়মান ক্রিকেট একাডেমি, বেসিক ক্রিকেট একাডেমি ও নাজিম উদ্দিন ক্রিকেট একাডেমি; গ্রুপ ’জি’-তে শাইনিং ক্রিকেট একাডেমি, কোয়ালিটি ক্রিকেট একাডেমি ও রাইজিং স্টার ক্রিকেট একাডেমি এবং গ্রুপ ’এইচ’-তে ব্রাদার্স ক্রিকেট একাডেমি, এসএস ক্রিকেট একাডেমি ও আফতাব আহমেদ ক্রিকেট একাডেমি রয়েছে।

প্রকাশিত সূচি অনুযায়ী, ১০ নভেম্বর সকাল সাড়ে ৮টায় জুনিয়র ক্রিকেট ট্রেনিং একাডেমি ও ইস্পাহানি ক্রিকেট একাডেমির ম্যাচ দিয়ে শুরু হবে মাঠের লড়াই। একই দিন দুপুর ১২টা ৪৫ মিনিটে মুখোমুখি হবে সানরাইজ ক্রিকেট একাডেমি ও বাঁশখালী ক্রিকেট একাডেমি। ২১ নভেম্বর পর্যন্ত প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হওয়ার সূচি প্রকাশ করেছে আয়োজক কমিটি।

টুর্নামেন্টে গ্রুপ পর্বে ২৪টি, কোয়ার্টার ফাইনালে চারটি, সেমিফাইনালে দুটি এবং ফাইনালে একটি ম্যাচসহ মোট ৩১টি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রতিদিন প্রথম ম্যাচ সকাল ৮টা ৩০ মিনিটে এবং দ্বিতীয় ম্যাচ দুপুর ১২টা ৪৫ মিনিটে শুরু হবে।

খেলোয়াড়দের অংশগ্রহণের ক্ষেত্রেও থাকছে বিশেষ নিয়ম। প্রতিটি একাডেমি ১৬ সদস্যের স্কোয়াড নিবন্ধন করতে পারবে। এর মধ্যে সর্বোচ্চ দুজন প্রথম বিভাগের এবং বাকি ১৪ জন দ্বিতীয় ও তৃতীয় বিভাগের ক্রিকেটার থাকবেন। পাশাপাশি প্রতিটি ম্যাচের মূল একাদশে (প্লেয়িং ইলেভেন) অন্তত একজন প্রথম বিভাগের ক্রিকেটার রাখা বাধ্যতামূলক করা হয়েছে। আয়োজকদের প্রত্যাশা, এতে অভিজ্ঞ ক্রিকেটারদের সঙ্গে তরুণদের খেলার সুযোগ তৈরি হবে এবং তাদের দক্ষতা বাড়বে।

টুর্নামেন্টের টাইটেল স্পন্সর আকবার ৭ গ্রুপ। কো-স্পন্সর হিসেবে রয়েছে আম্বিয়া গ্রুপ। সহযোগী পৃষ্ঠপোষক রয়্যাল হাট, এ্যাটরাস ইমপোর্টস ও স্পর্টিফাই ইভেন্টস। এ ছাড়া সাদা বলে টুর্নামেন্ট আয়োজনের জন্য ম্যাচ বলসহ প্রয়োজনীয় লজিস্টিক সহযোগিতা দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সংবাদ সম্মেলনে আয়োজকরা বলেন, ক্রিকেটার তৈরির জন্য নিয়মিত খেলার বিকল্প নেই। মাঠের সঙ্গে তরুণদের সম্পৃক্ততা বাড়ানো এবং তাদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে সুস্থ ক্রীড়াচর্চায় উদ্বুদ্ধ করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য। তাদের আশা, এই টুর্নামেন্ট চট্টগ্রামের তৃণমূল ক্রিকেটে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।

সূত্র: নতুন আরএসএস সোর্স