|
| |
রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

১২ হাজারে বিক্রি হলো এক ইলিশ

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৮ নভেম্বর, ২০২৬, ১১:০০ পিএম
১৬২ পঠিত
১২ হাজারে বিক্রি হলো এক ইলিশ
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
পটুয়াখালীর কুয়াকাটার আশাখালী বন্দরে জেলে নূর আলম বিশ্বাসের জালে ধরা পড়েছে ২ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি বড় ইলিশ। রোববার (০৮ নভেম্বর) সকালে মাছটি স্থানীয় মৎস্য আড়ত মেসার্স তুবা ফিসে ডাকের মাধ্যমে প্রতি মণ ১ লাখ ৯৫ হাজার টাকা দরে ১২ হাজার ১১২ টাকায় বিক্রি হয়েছে। মাছটির ক্রেতা স্থানীয় ব্যবসায়ী মামুন মৃধ...

পটুয়াখালীর কুয়াকাটার আশাখালী বন্দরে জেলে নূর আলম বিশ্বাসের জালে ধরা পড়েছে ২ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি বড় ইলিশ। রোববার (০৮ নভেম্বর) সকালে মাছটি স্থানীয় মৎস্য আড়ত মেসার্স তুবা ফিসে ডাকের মাধ্যমে প্রতি মণ ১ লাখ ৯৫ হাজার টাকা দরে ১২ হাজার ১১২ টাকায় বিক্রি হয়েছে।

মাছটির ক্রেতা স্থানীয় ব্যবসায়ী মামুন মৃধা। বড় আকারের ইলিশটি বন্দরে আসার পর ক্রেতা-বিক্রেতাসহ স্থানীয় মৎস্য ব্যবসায়ীদের মধ্যে বেশ আগ্রহ দেখা যায়।

জেলে নূর আলম বিশ্বাস বলেন, সাগরে মাছ ধরতে গিয়ে জালে এত বড় ইলিশ পেয়েছি। মাছটি বাজারে নিয়ে আসার পর ভালো দাম পেয়েছি। বড় মাছ পেলে আমাদের মতো জেলেদের অনেক আনন্দ হয়। মাছের ভালো দাম পেলে পরিবারের খরচ চালানোও সহজ হয়।

মাছটির ক্রেতা মামুন মৃধা বলেন, আড়তে মাছটি আসার পর ডাকের মাধ্যমে কিনেছি। এত বড় ওজনের ইলিশ সচরাচর পাওয়া যায় না। মাছটি ভালো দামে বিক্রি করতে পারব বলে আশা করছি।

স্থানীয় মৎস্য ব্যবসায়ী ইলিয়াস হোসেন বলেন, আশাখালী বন্দরে বড় ইলিশ উঠলে ব্যবসায়ী ও সাধারণ ক্রেতাদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি হয়। ২ কেজির বেশি ওজনের ইলিশ বাজারে খুব বেশি দেখা যায় না। মাছটির দামও ভালো উঠেছে।

এ বিষয়ে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জহিরুন্নবী বলেন, বড় আকারের ইলিশ ধরা পড়া জেলেদের জন্য আনন্দের বিষয়। ইলিশের উৎপাদন ও প্রজনন নিশ্চিত করতে সরকারের মৎস্য সংরক্ষণ কার্যক্রম গুরুত্বপূর্ণ। জেলেদের আইন মেনে মাছ আহরণ করতে হবে। পাশাপাশি ইলিশের প্রজনন ও বৃদ্ধির জন্য নির্ধারিত নিষেধাজ্ঞা যথাযথভাবে পালন করা প্রয়োজন।

স্থানীয় মৎস্য ব্যবসায়ীরা জানান, বড় আকারের ইলিশের চাহিদা বাজারে সবসময়ই বেশি। বিশেষ করে দুই কেজির বেশি ওজনের ইলিশ আড়তে এলে তা দেখতে ক্রেতাদের আগ্রহ তৈরি হয়। ভালো মানের বড় ইলিশের দামও তুলনামূলক বেশি পাওয়া যায়।

সূত্র: নতুন আরএসএস সোর্স