|
| |
রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

ঝটিকা মিছিল থেকে পুলিশের ওপর আ. লীগের হামলা, ওসিসহ আহত ৬

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৮ নভেম্বর, ২০২৬, ০৪:০৬ এএম
৩৩৪ পঠিত
ঝটিকা মিছিল থেকে পুলিশের ওপর আ. লীগের হামলা, ওসিসহ আহত ৬
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
চট্টগ্রাম নগরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল ঠেকাতে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশ সদস্যরা। হামলায় বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিমসহ ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে ওসির ব্যবহৃত গাড়িও। এ ঘটনায় সংগঠনটির ১৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৬ নভেম...
চট্টগ্রাম নগরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল ঠেকাতে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশ সদস্যরা। হামলায় বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিমসহ ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে ওসির ব্যবহৃত গাড়িও। এ ঘটনায় সংগঠনটির ১৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে নগরের বন্দর থানার পোর্ট কানেকটিং রোডের তালতলা এলাকায় এ ঘটনা ঘটে। শনিবার (৭ নভেম্বর) বন্দর থানার ওসি আবদুর রহিম কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে তালতলা এলাকায় হঠাৎ ঝটিকা মিছিল বের করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। খবর পেয়ে সেখানে পুলিশের একটি দল পৌঁছায়। পুলিশ মিছিলে বাধা দিলে অংশগ্রহণকারীরা ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। এ সময় তাদের হাতে লাঠিও ছিল। একপর্যায়ে পুলিশের সদস্যদের ওপর হামলা চালানো হয়। ভাঙচুর করা হয় ওসির ব্যবহৃত গাড়ি। ধস্তাধস্তির একপর্যায়ে কয়েকজন পুলিশ সদস্যের পোশাকও ছিঁড়ে যায়। বন্দর থানার উপপরিদর্শক (এসআই) ও সেকেন্ড অফিসার মনিরুল আলম খোরশেদ জানান, মিছিলের খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছালে মিছিল থেকে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। লাঠি নিয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এতে ওসিসহ ছয়জন আহত হয়েছেন। আহতেরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। বন্দর থানার ওসি আবদুর রহিম বলেন, হামলার পরও পুলিশ মিছিলে অংশগ্রহণকারীদের ধাওয়া করে। এ সময় ঘটনাস্থল থেকে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় বন্দর থানায় একটি মামলা হয়েছে। মিছিলে অংশ নেওয়া অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

সূত্র: কালবেলা