|
| |
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

টাঙ্গাইলে ডোবায় মিলল পচাগলা মরদেহ

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৩ নভেম্বর, ২০২৬, ১০:৪২ এএম
৩৩২ পঠিত
টাঙ্গাইলে ডোবায় মিলল পচাগলা মরদেহ
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সন্ধানপুর ইউনিয়নের টেপি-কুশারিয়া গ্রামে ডোবা থেকে পচেগলে যাওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে এটি উদ্ধার করা হয়। ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকছেদুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। ওসি বলেন, সোমবার বিকেলে সন্ধানপুর ইউনিয়নের গ্...

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সন্ধানপুর ইউনিয়নের টেপি-কুশারিয়া গ্রামে ডোবা থেকে পচেগলে যাওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে এটি উদ্ধার করা হয়।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকছেদুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

ওসি বলেন, সোমবার বিকেলে সন্ধানপুর ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্য জানায়- একটি ডোবায় মানুষের পচেগলে যাওয়া দেহের কঙ্কাল অর্থাৎ মরদেহ পাওয়া গেছে। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পচাগলিত ও পানিতে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। সে সময় ডোবা থেকে মরদেহের সঙ্গে থাকা একটি ভ্যানিটি ব্যাগসদৃশ বস্তু উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, ডোবাটি পানিতে পূর্ণ থাকায় সেখানে নিষ্কাশন যন্ত্র ব্যবহার করে পানি সম্পূর্ণ শুকিয়ে অধিকতর তল্লাশি চালানোর চেষ্টা করা হবে। মরদেহটির সুরতহাল প্রস্তুত করে ডিএনএ সংরক্ষণ এবং ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান হয়েছে। 

সূত্র: নতুন আরএসএস সোর্স