গ্রীষ্মের আগেই জাতীয় গ্রিডে যুক্ত হবে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ: প্রধানমন্ত্রী
গণমাধ্যম ডেক্স
সৌরবিদ্যুৎ উৎপাদন ও সম্প্রসারণে ১ হাজার ৫০০ কোটি টাকার তহবিল বরাদ্দ দিয়েছে সরকার। আগামী গ্রীষ্ম মৌসুম শুরুর আগেই জাতীয় গ্রিডে ৩ থেকে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রথমবারের মতো আয়োজিত ‘বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, সূর্যের আলোকে সম্পদে পরিণত করতে হবে। উন্নয়ন সহযোগী ও জনগণ একসাথে কাজ করলে বিদ্যুতের চাহিদা মেটানো কঠিন হবে না।
তিনি বলেন, বিগত সরকারের সময়ে দেশের জ্বালানি ব্যবস্থা আমদানিনির্ভর হয়ে পড়েছে। তবে বিদ্যুৎ খাতে আগের সরকারের নেওয়া বিভিন্ন সিদ্ধান্তের সমালোচনায় সময় ব্যয় না করে বিকল্প সমাধানের পথ খুঁজছে বর্তমান সরকার।
বৈশ্বিক অস্থিরতার কারণে জ্বালানি খাতে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, তা মোকাবিলায় সৌরবিদ্যুৎ গুরুত্বপূর্ণ বিকল্প হতে পারে বলে মন্তব্য করেন তারেক রহমান। এ খাতের সম্ভাবনা কাজে লাগাতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে সৌরবিদ্যুৎ খাতের উন্নয়নে ইতোমধ্যে ৬ হাজার কোটি টাকা পৃথকভাবে বরাদ্দ দেওয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।
কৃষি খাতেও সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, আগামী এক বছরের মধ্যে বরেন্দ্র অঞ্চলের ১৭ হাজার সেচপাম্প সৌরবিদ্যুতের আওতায় আনা হবে। পাশাপাশি জেলা ও উপজেলা পর্যায়ে সৌরবিদ্যুৎনির্ভর কৃষি উৎপাদন ব্যবস্থা বাস্তবায়ন করবে সরকার।
অনুষ্ঠানে প্রবাসীদের সৌরবিদ্যুৎ খাতে বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে বিদ্যুতের অপচয় রোধে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।
সূত্র: নতুন আরএসএস সোর্স
জাতীয় বিভাগের আরও খবর
-
১
৮০ লাখ টাকা ‘ঘুষ দাবি’, ১ লাখ টাকা নিতে গিয়ে দুদকের ফাঁদে সার্ভেয়ার
জাতীয় -
২
সকাল থেকেই উত্তপ্ত আশুলিয়া, শ্রমিক-পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া
সারাবাংলা -
৩
ঘুষ না দিলে অডিট আপত্তি, ১৮ অফিসে ১২ লাখ টাকা দাবির অভিযোগ
সারাবাংলা -
৪
বিক্ষোভ একদিকে থামলে অন্যদিকে শুরু, ভোগান্তিতে যাত্রীরা
সারাবাংলা -
৫
ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে ৮৪ লাখ আবেদন!
খেলাধুলা -
৬
ক্লাস্টার ওয়ারহেডের ক্ষেপণাস্ত্র কীভাবে এলো উত্তর কোরিয়ার অস্ত্রভান্ডারে
জাতীয় -
৭
২০ হাজার ব্যালট বাতিলের চেষ্টা, সুপ্রিম কোর্টে ধাক্কা খেল ট্রাম্প প্রশাসন
জাতীয় -
৮
এআইয়ের যুগে মার্কেটিংয়ের ভবিষ্যৎ নির্ভর করবে প্রযুক্তি, কৌশল এবং মানবিকতার সমন্বয়ে
জাতীয় -
৯
ফের ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া
আন্তর্জাতিক -
১০
পাচারকারীদের হাতে মার খেলেন বিএসএফের তিন সদস্য
আন্তর্জাতিক -
১১
গ্র্যাভিটি
জাতীয় -
১২
একঝলক (৩ নভেম্বর ২০২৬)
জাতীয় -
১৩
ইমার্জিং নেশনস ট্রফিতে বাংলাদেশ দলের নেতৃত্বে নাহিদা
খেলাধুলা -
১৪
বিয়ের গুঞ্জনের মাঝেই ভাইরাল মিমি চক্রবর্তীর ভিডিও
জাতীয় -
১৫
ঢাকা উত্তর বন্ড কমিশনারেট কমার্শিয়াল অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৪
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১০
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১১
ডেমো নিউজ
সারাবাংলা -
১২
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১৩
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৪
ক্লাউড কম্পিউটিং খাতে তরুণদের কর্মসংস্থানের বিশাল সুযোগ
তথ্য-প্রযুক্তি -
১৫
ডেঙ্গু জ্বরের লক্ষণ ও বাসায় তাৎক্ষণিক করণীয় পদক্ষেপ
স্বাস্থ্য
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন