|
| |
শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

টিপু মাদবর ও লিটন মুন্সিকে বহিষ্কার-গ্রেপ্তারের দাবিতে ডামুড্যায় বিএনপির বিক্ষোভ

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ৩০ অক্টোবর, ২০২৬, ১০:০১ পিএম
৩৫৬ পঠিত
টিপু মাদবর ও লিটন মুন্সিকে বহিষ্কার-গ্রেপ্তারের দাবিতে ডামুড্যায় বিএনপির বিক্ষোভ
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
শরীয়তপুরের ডামুড্যায় মোরশেদ আলম টিপু মাদবর ও লিটন মুন্সিকে বিএনপি থেকে বহিষ্কার এবং গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৫টায় ডামুড্যা বাজার থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্...

শরীয়তপুরের ডামুড্যায় মোরশেদ আলম টিপু মাদবর ও লিটন মুন্সিকে বিএনপি থেকে বহিষ্কার এবং গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৫টায় ডামুড্যা বাজার থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডামুড্যা উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ডামুড্যা উপজেলা ও পৌরসভা শাখার অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বক্তারা মোরশেদ আলম টিপু মাদবর ও লিটন মুন্সির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরে তাদের দল থেকে বহিষ্কার এবং গ্রেপ্তারের দাবি জানান।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, টিপু মাদবর ও লিটন মুন্সি স্বৈরাচারের সহযোগী, অর্থলোভী এবং নারী কেলেঙ্কারি ও ভূমি দখলের মতো কর্মকাণ্ডে জড়িত। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর সিদ্ধান্ত তাদের কাছে চূড়ান্ত। তার বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র কিংবা রাজনৈতিকভাবে হেয় করার চেষ্টা করলে শরীয়তপুরের মাটিতে তাদের অস্তিত্ব থাকবে না বলেও হুঁশিয়ারি দেন তারা।

বিক্ষোভ মিছিল শেষে শরীয়তপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদের উপস্থিতিতে টিপু মাদবরের কুশপুত্তলিকায় জুতার মালা ও ঝাড়ুর মালা পরানো হয়। পরে কুশপুত্তলিকাটি পদদলিত করেন বিক্ষোভকারীরা।

সমাবেশ থেকে টিপু মাদবর ও লিটন মুন্সির বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ তদন্ত করে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি পুনর্ব্যক্ত করেন নেতাকর্মীরা।

সূত্র: কালবেলা