দুর্ঘটনাস্থলেই নিহত শিক্ষার্থীর জানাজা পড়লেন সহপাঠী ও শিক্ষকরা
গণমাধ্যম ডেক্স
চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় নিহত আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাইশা মুসফিরাতের (২০) জানাজা দুর্ঘটনাস্থলেই পড়েছেন তার সহপাঠী ও শিক্ষকরা। মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনের সড়কে তার জানাজা অনুষ্ঠিত হয়।
মাইশার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই মহাসড়ক ও রেলপথ অবরোধ করেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অবরোধ চলাকালেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষার্থী, জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর নিহত শিক্ষার্থীর জানাজা অনুষ্ঠিত হয়।
এর আগে, ৮ দফা দাবিতে কয়েক ঘণ্টা ধরে সড়ক ও রেলপথ অবরোধ করেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। এতে যোগাযোগব্যবস্থা মারাত্মক ব্যাহত হয়। খবর পেয়ে বিকেল ৩টার দিকে ঘটনাস্থলে আসেন চট্টগ্রাম জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া ও পুলিশ সুপার মাসুদ আলমসহ অন্য প্রশাসনিক কর্মকর্তারা। এক পর্যায়ে শিক্ষার্থীদের দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস দিলে পাঁচ ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করা হয়।
এর আগে, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে একটি লরির ধাক্কায় ৮ নম্বর রুটের একটি মিনিবাস উল্টে যায়। এ সময় সড়কের পাশে থাকা শিক্ষার্থীদের ওপর বাসটি পড়ে। এতে চাপা পড়ে গুরুতর আহত হন মাইশা। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মাইশা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি চট্টগ্রামের মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের কড়তাকিয়া এলাকায়।
সূত্র: নতুন আরএসএস সোর্স
জাতীয় বিভাগের আরও খবর
-
১
এবার আরেক মহাসড়ক অবরোধ করেছেন কয়েক হাজার শ্রমিক
সারাবাংলা -
২
৬০ লাখ নেওয়ার পর আরও ১০ লাখ টাকা চাঁদা দাবি, যুবদল নেতা গ্রেফতার
সারাবাংলা -
৩
ইউরোপের একাধিক বিমানবন্দরে বোমা হামলার হুমকি
জাতীয় -
৪
নিরাপদ খাদ্য ব্যবস্থার উন্নয়নে জাইকার সহযোগিতা গুরুত্বপূর্ণ: বিএফএসএ চেয়ারম্যান
জাতীয় -
৫
সৌদির সঙ্গে আলোচনা, বিদেশি সেনামুক্ত মধ্যপ্রাচ্য চায় ইরান
জাতীয় -
৬
মক্কা অঞ্চলে হুথিদের ড্রোন ভূপাতিত করার দাবি সৌদি জোটের
আন্তর্জাতিক -
৭
চলতি বছরের পর ইসরায়েলকে আর আর্থিক সহায়তা দেবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প
আন্তর্জাতিক -
৮
ডেমোক্র্যাটরা কংগ্রেসের দুই কক্ষে জিতলে কতটা বিপদ হতে পারে ট্রাম্পের
জাতীয় -
৯
এএসআই নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল, উত্তীর্ণ ২০০০
জাতীয় -
১০
বাগ্দান ভাঙার গুঞ্জন, জিয়া শঙ্কর লিখলেন, ‘আমরা একে অপরকে ভালোবাসি’
জাতীয় -
১১
এশিয়া কাপের দলে সাব্বির
খেলাধুলা -
১২
দীর্ঘমেয়াদি কল্যাণের কথা মাথায় রেখেই এলপিজির মূল্যবৃদ্ধি: ড. জাহেদ
জাতীয় -
১৩
অর্থাভাবে ক্যান্সারে আক্রান্ত ফারুখের চিকিৎসা বন্ধের পথে
জাতীয় -
১৪
‘মন বলে পারব, কিন্তু শরীর বলে একটু থামো বন্ধু’
জাতীয় -
১৫
শেখ হাসিনা জীবিত থাকাকালে নাশকতার চেষ্টা থামবে না: তথ্য উপদেষ্টা
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৪
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১০
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১১
ডেমো নিউজ
সারাবাংলা -
১২
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১৩
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৪
ক্লাউড কম্পিউটিং খাতে তরুণদের কর্মসংস্থানের বিশাল সুযোগ
তথ্য-প্রযুক্তি -
১৫
ডেঙ্গু জ্বরের লক্ষণ ও বাসায় তাৎক্ষণিক করণীয় পদক্ষেপ
স্বাস্থ্য
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন